এক ঘণ্টা বিলম্বের পর বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম চিটাগং ভাইকিংস ও সিলেট স্টারসের ম্যাচ শুরু হয়েছে। টসে হেরে ব্যাট করছে তামিম ইকবালের নেতৃতাধীন চিটাগং ভাইকিংস।
সিলেট দলের দুই ইংলিশ খেলোয়ড় রবি বোপারা ও জোসুয়া কুবের অনাপত্তি পত্র নিয়ে জটিলতায় কারণে খেলা প্রায় এক ঘণ্টার বেশি দেরি হয়।
নিজ দেশের বোর্ডের অনাপত্তি না থাকায় খেলোয়াড়দের মূল তালিকায় তাদের নাম ছিলো না। আর এই নিয়েই বেকে বসেন চিটাগং অধিনায়ক তামিম ইকবাল। আর দুই খেলোয়াড়তে খেলতে না দেয়ায় টস দিতে মাঠে নামতে দেরি করেন সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিম।
নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর টস হলেও খেলা শুরু হয় এক ঘণ্টা পর। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মুশফিক।






