চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগিরই আসছে বহুমুখী সহনশীল জাতের ধান

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
11:40 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2015
in কৃষি
A A

শিগগিরই বহুমুখী সহন ক্ষমতা সম্পন্ন ধানের নতুন জাত পাবেন কৃষক। আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট ইরির বিদায়ী মহাপরিচালক বব জেইলার জানিয়েছেন, আগামী বছর বাংলাদেশ এবং ভারতে পরীক্ষামূলকভাবে এই বীজ দেয়া হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকাভেদে অতিরিক্ত খরা, বন্যা এবং লবানক্ততা সহ্য করে ফলন পাওয়ার বিষয়টি মাথায় রেখেই এই জাত দেয়া হচ্ছে বলে জানান তিনি ।

ঝড়, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ নিত্যসঙ্গী বাংলাদেশের। জলবায়ু পরিবর্তনের কারণে নতুন আরেক উৎপাত যোগ হয়েছে লবনাক্ততা। দক্ষিণের উপকূলীয় জেলাগুলোতে নোনা পানির কারণে বিস্তীর্ন ফসলী জমি অনবাদী থাকছে বছরের পর বছর।

ওই এলাকায় লবনাক্ত সহিষ্ণু বীজ দিয়ে চাষের চেষ্টা চলছে ঠিকই, তবে সদা পরিবর্তনশীল জলবায়ুর প্রকোপ মোকাবেলায় তা যথেষ্ট নয়। আবার উত্তরাঞ্চলের কৃষক মার খেয়ে যাচ্ছেন খরা এবং হঠাৎ বন্যায় । এই বিষয়গুলো বিবেচনায় রেখেই ধানের নতুন জাত উদ্ভাবনে গবেষণা ইরির।

ইরির বিদায়ী মহাপরিচালক বব জেইলার বলেন, বিরূপ প্রভাব মোকাবেলা করতে সক্ষম ধান উৎপাদনের চেষ্টা করেছি আমরা।

দেশি-বিদেশী সংস্থাগুলোর গবেষনার ফল মাঠের কৃষকের কাছে পৌছে দিতে সরকারী-বেসরকারী অংশীদারিত্বের পরামর্শ ইরির মহাপরিচালকের ।

ইরির বিদায়ী মহাপরিচালক জানান, ধান উৎপাদনে বাংলাদেশের বর্তমান অবস্থা বেশ সন্তোষজনক। অথচ ৮০’র দশকে দেখানো টিভি অনুষ্ঠানে এই দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা শোনা গিয়েছিলো। বাংলাদেশের কৃষকরা অস্বচ্ছল হলেও তাদের উদ্ভাবনী ক্ষমতা অসাধারণ।

প্রায় ৪ দশক কৃষি উন্নয়ন ইস্যু নিয়ে কাজ করা উন্নয়ন কর্মী শাইখ সিরাজ ইরি মহাপরিচালককে অনুরোধ জানান উৎপাদনের সাথে পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেয়ার।

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কিন্তু পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। ইরির উচিৎ পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে জাত উদ্ভাবন করা।

ইরির নিয়মিত প্রকাশনা রাইস টুডেতে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রকাশের অনুরোধ জানান শাইখ সিরাজ। প্রয়োজনে এ ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কথা বলেন তিনি।

Tags: ইরি
Previous Post

ঋণ নয়, জলবায়ু সম্মেলনে অনুদান দাবি বাংলাদেশের

Next Post

জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় জীববৈচিত্র্য

Next Post

জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় জীববৈচিত্র্য

পদ্মা সেতুকে ঘিরে নতুন স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT