চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিতে বিমান বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
5:35 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশের আকাশ শত্রুমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে বিমান বাহিনীর নবীন অফিসারদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ওপরে স্থান দিয়ে কাজ করতে হবে।

যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে ৭২তম ক্যাডেট কোর্সের প্রশিক্ষণ সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

এ বছর বিমানবাহিনীতে পাসিং আউট প্যারেডের মাধ্যমে ফ্লাইট ক্যাডেট কোর্সের ৪৩ জন এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের ৩২ জন কমিশন পেয়েছেন।

বক্তৃতায় মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো দেশের জন্য একটি আধুনিক ও পেশাদার বিমানবাহিনী অপরিহার্য।

বিমান বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেখানে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

৭২তম ফ্লাইট ক্যাডেট কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য সোর্ড অব অর্নার, কমান্ড্যান্টস ট্রফি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং বিমান বাহিনী প্রধান ট্রফিও তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রীবিমান বাহিনী
Previous Post

বিদেশি কর্মীর উপর নির্ভরতা কমাচ্ছে সৌদি আরব

Next Post

মোদি-শরীফকে একই সঙ্গে ওবামার দাওয়াত

Next Post

মোদি-শরীফকে একই সঙ্গে ওবামার দাওয়াত

একই ছবিতে দেখা যাবে না শাহরুখ, সালমানকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT