চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি কর্মীর উপর নির্ভরতা কমাচ্ছে সৌদি আরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

বিদেশি কর্মীর ওপর থেকে নির্ভরতা কমাতে পরিকল্পনা গ্রহণ করছে সৌদি আরব।  আর সেটি করা হবে, বিনিয়োগে নিবিড় পর্যবেক্ষণ ও উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সৌদি শ্রমিকদের নিয়োগের মাধ্যমে। বর্তমানে না থাকলেও বিদেশি কর্মীদের উপর করের বোঝা চাপাতে যাচ্ছে দেশটি।

বিদেশি নাগরিকদের আয় থেকে কোনো কর নেয় না সৌদি সরকার। তবে সোমবার সৌদি অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এমনটি সব সময় চলবে না।

সৌদি অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফ বাজেট অধিবেশনে বলেছেন, বাছাইকৃত বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। আর সৌদি কর্মীদের বিভিন্ন খাতের জন্য দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিদেশি কর্মীদের ওপর থেকে নির্ভরতা কমানোর পরিকল্পনাটি অত্যন্ত যৌক্তিক বলেও মন্তব্য করেন ইব্রাহিম। তিনি বলেন, রিয়াদের মেট্রো ও বড় পরিবহন প্রকল্পের সময় এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে এ বছরের বাজেট ঘাটতি দেখা দিয়েছে। তারা বলছে, বিশালাকায় বাজেট ঘাটতি মোকাবেলার জন্য জ্বালানি তেলসহ অন্যান্য নিয়মিত নাগরিক সেবার উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া হবে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হচ্ছে, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে পেট্রোলের দাম শতকরা ৫০ ভাগ পর্যন্ত বাড়বে। এছাড়া ডিজেল, বিদ্যুৎ এবং পানির দামও বাড়বে।

আরব নিউজের খবরে বলা হয়, বিশ্বে তেলের দামে ধস নামায় বাজেট ঘাটতি কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে সৌদি সরকার।
সোমবার সৌদি সরকার ৮৪ হাজার কোটি রিয়ালের বাজেট ঘোষণা দিয়েছে। এতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৪০০ কোটি রিয়াল। আর বাজেট ঘাটতি ধরা হয়েছে ৩২ হাজার ৬০০ কোটি রিয়াল। এবার তেল বিক্রি থেকে ৭৩ শতাংশ আয় নির্ধারণ করা হয়েছে।

তবে ব্যক্তির আয়ের ওপর কর আরোপের কোনো পরিকল্পনা নেই বলে জানান ইব্রাহিম। তিনি জানান, বহিরাগতদের আয়ের ওপরও কারারোপের কোনো পরিকল্পনা নেই।
সৌদি আরবে ১০ লাখ বিদেশি কর্মী কাজ করেন। এর মধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকই বেশি। আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অন্য দেশগুলোর এক লাখ ২৫ হাজার কর্মী সৌদি আরবে কাজ করেন।

Tags: সোদি আরব
Previous Post

ইমরান খানকেও পাশে পেলেন আমির

Next Post

দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিতে বিমান বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিতে বিমান বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

মোদি-শরীফকে একই সঙ্গে ওবামার দাওয়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT