চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই লালদিঘী ময়দানে আজ বাদ আসর তার জানাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
বয়স্ক মুসলিম ব্যক্তি, পাগড়ি পরা, কালো পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাজার নামাজ আজ ১৫ ডিসেম্বর, শুক্রবার লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে। তারপর চশমা হিলের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে চট্টলার বীর খ্যাত এই নেতাকে। বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রামে ঐতিহাসিক লালদিঘী ময়দান ঘিরে আছে জননেতা মহিউদ্দিন চৌধুরীর অসংখ্য স্মৃতি। এই ময়দানেই তিনি অধিকাংশ জনসভা করেছেন তার রাজনৈতিক জীবনে। এই ময়দানেই তার জানাজা হবে।

এর আগে হৃদপিণ্ড ও কিডনিজনিত রোগে আক্রান্ত হলে মহিউদ্দিন চৌধুরীকে গত ১১ নভেম্বর রাতে ম্যাক্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হাসপাতালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়।

সিঙ্গাপুরে ১১ দিনের চিকিৎসা শেষে ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ১২ ডিসেম্বর মহিউদ্দিনকে নিয়ে চট্টগ্রামে ফেরেন স্বজনরা।

কিন্তু চট্টগ্রামে ফেরার দুদিনের মাথায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার ভোরে তিনি ইন্তেকাল করেন।

এবিএম মহিউদ্দীন চৌধুরী ১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০০৫ সালের মেয়র নির্বাচনে তিনি ক্ষমতাসীন বিএনপির একজন মন্ত্রীকে পরাজিত করে তৃতীয়বারের মতো চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন। মৃত্যুর আগে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

Tags: এবি এম মহিউদ্দিন চৌধুরীজানাজা
Previous Post

গোল্ডেন গ্লোবে কালো পোশাকে অভিনেত্রীদের প্রতিবাদ

Next Post

‘আমার মতন সুখী কে আছে?’

Next Post
দুই ছেলের সঙ্গে মেহের আফরোজ শাওন

‘আমার মতন সুখী কে আছে?’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এ বি এম মহিউদ্দিন চৌধুরী: দিয়েছেন অনেক, পেয়েছেন ভালোবাসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT