চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ বি এম মহিউদ্দিন চৌধুরী: দিয়েছেন অনেক, পেয়েছেন ভালোবাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ রাজনৈতিক জীবনে কম কাজ করেননি সদ্য প্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই মেয়রের দীর্ঘ কর্মজীবনে চট্টগ্রামে পরিবর্তন এনেছেন অনেকখানি।

চট্টগ্রামে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সময় চট্টগ্রামে পাঁচটি ম্যাটার্নিটি ক্লিনিক তৈরি করেন তিনি। এসব হাসপাতালে নবজাতকের যত্ন ও আধুনিক গাইনোকলিজাল সুবিধা নিশ্চিত করা হয়। দুজন গাইনী পরামর্শক ও একদল ডাক্তারের দ্বারা এসব হাসপাতাল পর্যবেক্ষণ করা হয়।

এ বি এম মহিউদ্দিন চ্যেধুরী দেশের প্রথম মেয়র ছিলেন যার অধীনে কোনো ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সেটার নাম প্রিমিয়ার ইউনিভার্সিটি, যেটা স্পন্সর করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মহিউদ্দিন চৌধুরী দায়িত্ব নেওয়ার পর কলেজ, কম্পিউটার ট্রেনিং সেন্টার, মিডওয়াইফ ট্রেনিং সেন্টার, হেলথকেয়ার টেকনোলজি ট্রেনিং সেন্টার, সাহিত্য নিয়ে পড়াশোনা করানোর মতো ৮টি রাত্রীকালীন কলেজ খোলা হয় চট্টগ্রামে। সিটি কর্পোরেশনে হিন্দু শিক্ষার্থীদের জন্য আটটি হিন্দু ধর্ম শিক্ষা সেন্টারও গড়া হয়।

চট্টগ্রাম বাসীকে তিনি দিয়ে গেছেন অনেককিছু। বিনিময়ে তিনি পেযেছেন চট্টগ্রামবাসীর ভালোবাসা। সেটা টের পাওয়া যায় নির্বাচনের সময়গুলোতে।

তার করা নির্বাচনের সময়েও দেখা গেছে জনগণের শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগ তখন বিরোধি দলে থাকা সত্বেও তিনি বিজয়ী হন জনতার ভোটে।

ভোটের পরই সেবার রাস্তায় নেমে আসে সাধারণ জনগণ। সেদিন বাস বা কারের মতো ট্রান্সপোর্ট নিষিদ্ধ করা হলে মানুষ পায়ে হেঁটে শহরে চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় শহরে কারফিউ জারি করা হয়। জনগণ সারারাত শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করে। পরদিন সকালে জনগণের দাবির কাছে তাকে মেয়র ঘোষণা করতে বাধ্য হয় এবং তার প্রাপ্ত ভোটের সংখ্যা সবার সামনে উন্মুক্ত করা হয়।

নির্বাচন পর্যবেক্ষকরা বলেন, সেদিন জনগণ পথে না নামলে ক্ষমতাসীন দল নির্বাচনের ফল বদলে দিতে পারতো।

Tags: এ বি এম মহিউদ্দিন চৌধুরী
Previous Post

‘আমার মতন সুখী কে আছে?’

Next Post

১৭ বছর যেখানে অপ্রতিরোধ্য রিয়াল

Next Post
Real Madrid celebrating their 17th Champions League title victory with trophy and confetti. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর যেখানে অপ্রতিরোধ্য রিয়াল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT