চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের রাতে উষ্ণতা ছড়ালেন জেমস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 13, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
দর্শক মাতালেন জেমস

‘একজন কণ্ঠশিল্পীর বয়স হয়, আর তার ভোকাল ডাউন হতে থাকে। সুরে, কণ্ঠে এক ধরনের বার্ধক্য বিরাজ করে। আর এই মানুষটার বয়স হচ্ছে, আর তিনি যেনো গান দিয়ে নিজেকে ছাড়িয়েই যাচ্ছেন’। গানে বিমুগ্ধ এক কবি মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘নগর বাউল’ খ্যাত জেমসের গান শুনে কথায় কথায় এমনটিই বলছিলেন।

হ্যাঁ। সত্যি সত্যিই যেন দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ‘গুরু’ খ্যাত তারকা শিল্পী জেমস। বিশেষ করে অপেন স্টেজে লাইভ অনুষ্ঠানগুলোতে জেমস এখনো তুলনাহীন। তার নামে এখনো অজস্র তরুণ যুবা নিজেদের হারিয়ে ফেলেন। গানের জেমস যেন এক মুগ্ধতার নাম। আর এই মুগ্ধতার স্পর্শ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন হাজারো তরুণ তরুণী।

ঢাবি মাতালেন জেমস‘সবার জন্য নিরাপদ ইন্টারনেট’-এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো উদযাপিত হতে হয়েছে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ২০১৭’। দিনব্যাপী রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল চমকপ্রদ সব আয়োজন। আর এদিন এই আয়োজনের অংশ হিসেবে বিকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয় একটি বিশেষ কনসার্ট। যেখানে আগে থেকেই জানিয়ে দেয়া হয়, এখানে গাইবেন জেমস!

এমন ঘোষণায় জেমসের গান শুনতে বিকাল থেকেই তরুণ তরুণীরা উপস্থিত হন সুবিশাল মল চত্বরে। সন্ধ্যা গড়িয়ে ঘড়িতে তখন রাত আটটা। এদিকে শীতের প্রকোপও কম নয়। কুয়াশা পড়ছে বিকাল থেকেই। আলস্য ভঙ্গিতে চা ফুকতে ফুকতে যখন কিছুটা উষ্ণতা খুঁজছেন তরুণ-তরুণীরা, তখনই ঘোষণা হল এবার মঞ্চে উঠছেন জেমস!

চারদিকে হই হুল্লোড় তখন। তুমুল কড়তালি। এবং নগর বাউলের উপর ভর করে মল চত্বরে উষ্ণতা! নড়ে চড়ে উঠলেন তরুণ যুবারা। এদিকে মঞ্চে উঠেই দুষ্টু ছেলে মেয়েদের উস্কে দিলেন জেমস। গান ধরলেন ‘দুষ্টু ছেলের দল, ছন্ন ছাড়ার দল’! উপস্থিত দর্শক শ্রোতারা সুর মেলালেন নগর বাউলের সঙ্গে। তরুণ তরুণীরা তার কথায় তালিতে তালিতে মুহূর্তেই ঢাকাবিশ্ববিদ্যালয় অঞ্চল যেন কাঁপিয়ে তুললেন।

এরপর একে একে গাইলেন বিজলী চলে যেওনা, মীরা বাঈ, আসবার কালে আসলাম একার মতো দর্শক মাতানো গান। এই গানগুলোর বেশীর ভাগই গেয়েছে দর্শক। সুরে কণ্ঠে জেমসের সঙ্গে একাত্বতায় মিশে গেছে সকলে। দল বেধে গ্রুপ করে করে তুমুল নাচতেও দেখা গেছে বেশকিছু তরুণ তরুণীকে। শুধু এই গানগুলো নয়, গুরু ঘর বানাইলা কি দিয়া এবং দশ মাস দশদিন গর্ভে ধারণ-এই গানগুলোর সঙ্গেও দর্শকের একাত্বতা বিশেষ নজর কেড়েছে। গায়কী আর মিউজিকের বৈচিত্র ভাবটাও জেমসের মধ্যে খেয়াল করেছেন অনেকে। বিশেষ করে মা গানটার অসাধার গায়কী ছিলো অভিনব।

ঢাবি মাতালেন জেমসঘড়িতে তখন প্রায় সাড়ে নয়টা। টানা এক ঘন্টার মত গাইলেন জেমস। তবু মন ভরছে না দর্শকদের। জানিয়ে দেয়া হল এটাই জেমসের শেষ গান। শ্রোতা দর্শকের চিৎকার করে অনুরোধ, যেন আরো অন্তত একটি গান পরিবশেন করেন জেমস। এমনিতেই মল চত্বরে প্রচুর গাছ থাকায় হিম শীতল একটা পরিবেশ, তার উপর জেমসের গান থেমে যাওয়ায় যেন ঝেঁকে শীতের হাওয়া। আর এমন সময় ফের দর্শকের অনুরোধে জেমস গেয়ে উঠেন ‘পাগলা হাওয়া’। সবার মাঝে ফের উষ্ণতা ছড়িয়ে যায়। আর এই উষ্ণতা নিয়ে ঘরে ফেরে তরুণ তরুণীর দল। তার আগে জেমস সবার উদ্দেশ্যে বলে যান, বেঁচে থাকলে আবার দেখা হবে!

Tags: জেমসনগর বাউলভোকাল
Previous Post

বালিগঞ্জ হয়ে উঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থায়ী ঠিকানা

Next Post

বাংলাদেশ-ভারতের পাঁচ রুটে টেন্ডারে বাধা নেই

Next Post
বাংলাদেশ-ভারতের পাঁচ রুট

বাংলাদেশ-ভারতের পাঁচ রুটে টেন্ডারে বাধা নেই

আকাইদ

‘বাংলাদেশে আকাইদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT