চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারতের পাঁচ রুটে টেন্ডারে বাধা নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 13, ডিসেম্বর 2017
in আদালত
A A
বাংলাদেশ-ভারতের পাঁচ রুট

বাংলাদেশ-ভারত পাঁচ রুটে ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাস অপারেটর নিয়োগ দেওয়ার টেন্ডার প্রক্রিয়ার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

এই আদেশের ফলে বিআরটিসির টেন্ডার কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় ঘোষণা করেন।

আদালতে বিআরটিসির পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মনিরুজ্জামান। আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

গত ২৩ নভেম্বর টেন্ডার কার্যক্রমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে ১৪ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

পাঁচ রুটে বাস অপারেটর নিয়োগের জন্য গত ৪ জুলাই একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রুটগুলো হচ্ছে- ঢাকা-কলকাতা-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা ও ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি।

ভাড়া নির্ধারণ না করে এ ধরনের বিজ্ঞপ্তির প্রেক্ষাপটে হাইকোর্টে রিট করেন যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সে রিটের শুনানি নিয়ে গত ২৩ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়।

Previous Post

শীতের রাতে উষ্ণতা ছড়ালেন জেমস

Next Post

‘বাংলাদেশে আকাইদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি’

Next Post
আকাইদ

‘বাংলাদেশে আকাইদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি’

মুন্সীগঞ্জে প্রাথমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, আটক ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT