চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ১১৭ বছরে মোট গোলের ৪ শতাংশের বেশি মেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2016
in স্পোর্টস
A A

বার্সেলোনার ১১৭ বছরের ইতিহাসে যতগুলো গোল হয়েছে তার ৪.৩৯ শতাংশই করেছেন লিওনেল মেসি। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার এ পর্যন্ত করা বার্সার প্রতি ২০ গোলের একটি এসেছে মেসির পা থেকে।

বুধবার স্পোটিং গিজনের বিপক্ষে জোড়া করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বার্সার সুপারস্টার। লা লিগায় নিজেদের ৩০০তম গোল করেছেন তিনি। মেসির দ্বিতীয় গোলটি ছিল বার্সেলোনার ইতিহাসে ১০ হাজারতম গোল। মাইলফলক স্পর্শে এবার প্রথম নন মেসি। ২০১০ সালে বার্সার ৯ হাজারতম গোলটিও করেছিলেন তিনি।

ল্যান্ডমার্ক গোল করে স্বদেশী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোর পাশে বসে গেছেন মেসি। তার ৯ ও ১০ হাজারতম গোল করার আগে ১৯৮৩ সালে বার্সার ৬ হাজারতম গোল করেছিলেন ম্যারাডোনা।

লা লিগায় মেসির ৩০১ গোলের ২৪০টি এসেছে বাঁ পা থেকে। ডান পায়ে করেছেন ৪৮ গোল। ১২টি এসেছে হেড থেকে। এর মধ্যে অবশ্য ২০০৭ সালে এসপানিয়লের বিপক্ষে করা ম্যারাডোনা স্টাইলের ‘হ্যান্ড অব গড’ গোলটিও রয়েছে।

মেসি ৩০১ গোলের মধ্যে ‘ন্যু ক্যাম্পে’ করেছেন ১৭২টি। প্রতিপক্ষের মাঠে করেছেন ১২৯ গোল। মেসিকে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন দানি আলভেজ (২৬টি)। আর প্রিয় প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের বিরুদ্ধে করেছেন ২১ গোল।

Tags: বার্সেলোনালিওনেল মেসি
Previous Post

বার্সার ১১৭ বছরে মোট গোলের ৪ শতাংশের বেশি মেসির

Next Post

বিচারপতি খায়রুল হক চরম অনৈতিকতার পরিচয় দিয়েছেন: মওদুদ

Next Post

বিচারপতি খায়রুল হক চরম অনৈতিকতার পরিচয় দিয়েছেন: মওদুদ

বিচারপতি খায়রুল হক চরম অনৈতিকতার পরিচয় দিয়েছেন: মওদুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT