অবসরে যাওয়ার পর রায় লিখে বিচারপতি খায়রুল হক শুধু সংবিধানই লংঘন করেননি, চরম অনৈতিকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় তিনি আরো বলেন, এজন্য একদিন খায়রুল হককে বিচারের মুখোমুখি জবাব দিতে হবে।






