চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ের পরেও অস্ট্রেলিয়ার আধিপত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 04, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেটাররা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৪ উইকেট হারিয়েও অ্যাডিলেড টেস্টে আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দিবারাত্রির অ্যাশেজে তৃতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ২৬৮ রানে এগিয়ে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে স্মিথ বাহিনী।

অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন ইনিংস ঘোষণার আগে ৮ উইকেট হারিয়ে তোলে ৪৪২ রান। জবাবে সব উইকেটে  ২২৭ রান তোলে ইংলিশরা।

 

ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ইংলিশ ওপেনার মার্ক স্টোনম্যান ১৮ রান করে সাজঘরে ফেরেন। ৩৭ রানে বিদায় নেন ওপেনার অ্যালিস্টার কুক এবং তিন নম্বরে নামা জেমস ভিঞ্চ ২ রানে মাঠ ছাড়েন। দলপতি জো রুট ৯ রান করে সাজঘরের পথে ফেরেন। ডেভিড মালান ১৯, মঈন আলি ২৫, জনি বেয়ারস্টো ২১, ক্রিস ওকস ৩৬ আর ক্রেইগ ওভারটন অপরাজিত ৪১ রান করেন।

অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিওন চারটি, মিচেল স্টার্ক তিনটি, প্যাট কামিন্স দুটি আর জস হ্যাজেলউড একটি উইকেট লাভ করেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজি ওপেনার ক্যামেরুন বেনক্রফট ৪ আর ডেভিড ওয়ার্নার ১৪ রান করেন। উসমান খাজা ২০ রান করে বিদায় নেন। দলপতি স্টিভ স্মিথ করেন ৬ রান। দিন শেষে অপরাজিত থাকা পিটার হ্যান্ডসকম্ব ৩ রানে এবং নাথান লিওন ৩ রানে মাঠ ছাড়েন।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরুন বেনক্রফট ১০ এবং ডেভিড ওয়ার্নার ৪৭ রান করেন। এছাড়া তিন নম্বরে নামা উসমান খাজা ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন। দলপতি স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৪০ রান। ৩৬ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। ২৩১ বলে ১৫টি চার আর একটি ছক্কায় ১২৬ রান করেন শন মার্শ। অপরাজিত থাকেন তিনি। মাঝে টিম পেইন ৫৭ রান করে সাজঘরে ফিরলেও প্যাট কামিন্স করেন ৪৪ রান। ১০ রানে অপরাজিত থাকেন নাথান লিওন।

ক্রেইগ ওভারটন তিনটি, স্টুয়ার্ট ব্রড দুটি আর জেমস অ্যান্ডারসন-ক্রিস ওকস একটি করে উইকেট দখল করেন।

Tags: অ্যাশেজ ২০১৭-১৮
Previous Post

মাহবুবুল হক শাকিল এক বিস্ময়ের নাম

Next Post

আগাম নির্বাচনের কোন সম্ভাবনা না দেখলেও প্রস্তুত আওয়ামী লীগ

Next Post
awamileague logo

আগাম নির্বাচনের কোন সম্ভাবনা না দেখলেও প্রস্তুত আওয়ামী লীগ

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে বিনিয়োগে কম্বোডিয়ার ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT