চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চার নেতার পরিবারের ঠিকানা ছিল নীহার রঞ্জনের বাড়ি

সোমা ইসলাম by সোমা ইসলাম
10:57 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো কলকাতা শহরটিই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক প্রামাণ্য দলিল। এই শহরেই খুব নীরবে বাস করছেন এমন কিছু মানুষ যারা ১৯৭১ সালে জীবন বাজী রেখে কাজ করেছিলেন বাংলাদেশের বিজয়ের জন্য। তাদের একজন ৯৬ বছরের নীহার রঞ্জন চক্রবর্তী।

মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে রাজনীতিবিদ ছাড়াও দেশি-বিদেশি সাংবাদিক এবং কর্মকর্তাদের যাবার জন্য সেদিন ২৫টি গাড়ী সরবরাহ করেছিলেন নীহার রঞ্জন চক্রবর্তী। কলকাতায় মওলানা ভাসানীর একমাত্র সংবাদ সম্মেলনটিও হয়েছিল তার বাড়িতেই।

নীহার রঞ্জনের জন্ম বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাশ করা নীহার রঞ্জন তরুণকাল থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী।

বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছর পর মানুষটি প্রথম কথা বললেন কোন টেলিভিশনের সামনে। এই বয়সে এসে মাতৃভূমির মুক্তিযুদ্ধের স্মৃতির পৃষ্ঠা মেলে ধরলেন জলভরা চোখে। কেমিক্যাল কারখানার মালিক ছিলেন নীহার রঞ্জন। তিনি এমন একজন যিনি মুক্তিযুদ্ধের জন্য পেছন থেকে যোগান দিতেন আর্থিক রসদ।

শুধু কি আর্থিক সহায়তা? জাতীয় চার নেতার পরিবারের অনেকের ঠিকানাও ছিল তার তখনকার রাসেল স্ট্রিটের বাড়ি। তার পুরো বাড়িটিই ছিল বাংলাদেশের মুক্তির জন্য বিশাল আশ্রয়স্থল। খুব ঘৃণা নিয়ে জানালেন কলকাতায় আমেরিকান কনস্যাল জেনারেলের সঙ্গে খন্দকার মোশতাকের ষড়যন্ত্রের কথা।

বাংলাদেশে জন্ম নেয়া এই মানুষটি বললেন দেশের প্রতি ঋণ শোধ করার জন্য স্বাধীনতার জন্য কাজ করেছেন। বাংলাদেশের কাছে কিছুই চান না তিনি, বাংলাদেশের ভালোবাসা ছাড়া।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Tags: মুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধে কলকাতা
Previous Post

মুক্তিযুদ্ধের কঠিন সময়েও প্রিয়তমার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত

Next Post

এমপি শওকতকে ২ মাসের মধ্যে ৫ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

Next Post
বাংলাদেশের একজন আইনজীবী বা রাজনীতিবিদের ছবি, পরিপাটি পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি শওকতকে ২ মাসের মধ্যে ৫ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাইকার্ডের চোখে মেসি 'ঈশ্বর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT