চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০ দিনের মধ্যেই ঢাকা উত্তরের উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে ইসি

সোমা ইসলাম by সোমা ইসলাম
8:57 অপরাহ্ন 03, ডিসেম্বর 2017
in রাজনীতি
A A

আইনি বাধ্যবাধকতায় ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা হালনাগাদসহ উত্তরে যোগ হওয়া ১৮টি নতুন ওয়ার্ডের অমিমাংসিত বিষয়ের সুরাহা না হলে তফসিল ঘোষণা করতে পারবে না ইসি।

একদিকে শোক, অন্যপিঠে জীবনের বাস্তবতা। বাংলাদেশের ইতিহাসে সেরা মেয়রের মৃত্যুতে শোকের মধ্যেই ভাবতে হচ্ছে তার শূন্যস্থান পূরণের কথা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করায় শূন্য হয়ে গেছে উত্তরের মেয়র পদ।

অতীতে প্রশাসক দিয়ে মেয়রের দায়িত্ব পালন করানো হলেও ওই আইন রহিত হওয়ায় এখন আর প্রশাসক নিয়োগের সুযোগ নেই। আগস্ট মাস থেকে আনিসুল হক অসুস্থ থাকায় প্যানেল মেয়র দায়িত্ব পালন করছেন।

কিন্তু মেয়রের মৃত্যুর কারণে মৃত্যুর দিন থেকে ৯০ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না প্যানেল মেয়র। এ সময়ের মধ্যে নির্বাচন করতে হবে বলে জানিয়েছে ইসি। তার আগে গেজেট প্রকাশ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ঢাকা উত্তরে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হলে তা নতুন ভোটার তালিকায় হবে নাকি পুরনোটায় তার সুরাহা হতে হবে। সিদ্ধান্ত হতে হবে মাসখানেক আগে উত্তর করপোরেশনে যোগ হওয়া ১৮টি ওয়ার্ডের বিষয়েও।

ঢাকা উত্তরে গত নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন করলেও আইন অনুযায়ী এবার নির্বাচন হবে দলীয় প্রতীকে। মেয়র যিনিই হোক, বিশ্লেষকরা বলছেন প্রয়াত মেয়র আনিসুল হক যে উদাহরণ সৃষ্টিকারী কাজ শুরু করে গেছেন সেগুলো এগিয়ে নেওয়াই হবে নতুন মেয়রের বড় চ্যালেঞ্জ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

 

Tags: ঢাকা উত্তর সিটি করপোরেশন
Previous Post

কম্বোডিয়ার শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

মালয়েশিয়ায় দাপট দেখাচ্ছে ‘বসগিরি’

Next Post
মালয়েশিয়ায় দাপট দেখাচ্ছে বসগিরি

মালয়েশিয়ায় দাপট দেখাচ্ছে ‘বসগিরি’

মেয়রের সম্মানে এক ঘণ্টা বেশি কাজ করেছেন পরিচ্ছন্ন কর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT