চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকে বুথে সঙ্কট, অনলাইন-ফেসবুকে মিলছে টিকিট

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
9:00 পূর্বাহ্ন 05, মার্চ 2016
in স্পোর্টস
A A

এশিয়া কাপ ফাইনালের টিকিট নিয়ে সর্বত্র হাহাকার থাকলেও এখন তা মিলছে বিভিন্ন ক্লাসিফাইড ওয়েবসাইট ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে।

সাধারণ গ্যালারি থেকে শুরু করে ভিআইপি গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে সেখানে, টাকার অঙ্কে মিললে যেকোনো সংখ্যার টিকিট সরবরাহ তাদের কাছে আছে বলে দাবি করেছে ওইসব বিক্রেতারা। 

পরিচয় প্রকাশ না করে, চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে ওইসব বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে জানা গেছে, এ সকল অবৈধ বিক্রেতার কাছে টিকিটের সংখ্যা কোনো সমস্যা নয়। চাহিদা মতো অর্থপ্রাপ্তি সাপেক্ষে যে কোন পরিমান ও যেকোনো গ্যালারিতে তারা টিকিট সরবরাহ করতে পারবে।

ব্যাংক কিংবা মিরপুরের রাস্তা জুড়ে শনিবার দিনভর টিকিটের জন্য চলেছে লঙ্কাকাণ্ড। বিক্রি শুরুর অল্পক্ষণের মধ্যেই টিকিট শেষ বলে ব্যাংক থেকে জানানো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিকিট নিতে আসা ক্রিকেট প্রেমিরা। সেখানেই টিকিট কালোবাজারির অভিযোগ তোলে ক্রিকেট প্রেমিরা। 

কিন্তু বিকাল না ঘুরতেই পাল্টাতে থাকে চিত্র। বিভিন্ন ক্লাসিফাইড ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে টিকিট বিক্রির জন্য বিজ্ঞাপন আসতে শুরু করে।

একটি ক্লাসিফাইড ওয়েবসাইট থেকে মোবাইল ফোন নম্বরে  (০১**৬৮৬৮***) যোগাযোগ করা হলে ওই অবৈধ বিক্রেতা বলেন, ‘টিকিট কোন সমস্যা না। তবে দাম একটু বেশি। গ্রান্ড স্ট্যান্ডের প্রতিটি টিকিট ১৫,০০০ টাকা। যদি আপনি দু’টা নিতে চান তাহলে আমি ২৫০০০ টাকায় ছেড়ে দিতে পারি।’

কিছুক্ষণ পরে আবারও ওই নম্বরে কথা বলে আরো বেশি সংখ্যক টিকিট (৮টি) কিনতে চাইলে ওই বিক্রেতা জানান, ‘আপনাকে ৮টা নর্থ-সাউথের টিকিট দিতে পারি। তবে গ্র্যান্ড স্ট্যান্ড হবে না।’  একটু অনুরোধ করতেই ওই বিক্রেতা ‘এক মিনিট পরে জানাচ্ছেন’ বলে লাইন কেটে দেন।

মিনিট ঘুরতে না ঘুরতেই ওই বিক্রেতা ফোন করে জানান, ‘সমস্যা নেই গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটই আছে। নগদ টাকায় বনানীতে এসে টিকিট সংগ্রহ করতে হবে।’

গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫,০০০ চাওয়া হলেও বিসিবি নির্ধারিত মূল্য ৩,০০০ টাকা। তা শুধুমাত্র ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বিসিবি নির্ধারিত টিকিট কাউন্টার থেকে পাওয়ার কথা। 

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে ঘুরে দেখা গেলো জমজমাট টিকিট কেনা-বেচার চিত্র। কে কোন গ্যালারির টিকিট কিনবে আর কে কোন গ্যালারিতে বিক্রি করবে, তা নিয়ে দীর্ঘসব আলাপচারিতা। যোগাযোগ আর দরদাম হচ্ছে ফেসবুক ‘ইনবক্স’ আর ফোনে। 

 বিক্রির বিজ্ঞাপন দেওয়া এক ব্যাক্তির ফোন নম্বরে। তিনি প্রতি ভিআইপি টিকিটের জন্য দাবি করলেন ১০,০০০ টাকা। পাঁচটি টিকিট এক সঙ্গে নেওয়া হলে ২,০০০ টাকা ছাড় দেওয়ারও কথাও জানালেন। তবে কোথায় টিকিট পেলেন, জিজ্ঞেসা করলে ফোনের লাইন কেটে দেন ওই ব্যাক্তি।

যদিও, ভিআইপি গ্যালারির প্রতিটি টিকিটের দাম ১,০০০ টাকা।

বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে ব্যাংক ও বিসিবির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও, কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Previous Post

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত

Next Post

ব্যাংকে বুথে সঙ্কট, অনলাইন-ফেসবুকে মিলছে টিকিট

Next Post

রাজধানীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা লুট

রাজধানীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা লুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT