চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র আনিসুল হকের কর্মময় ৭৮০ দিন

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:14 অপরাহ্ন 01, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৫ সালের ২৮ এপ্রিল নির্বাচনে বিজয়ী হয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিশেবে ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নেন আনিসুল হক। এরপর স্বপ্নকারিগর হয়েই নেমে পড়েন সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার কর্মযজ্ঞে। সে পথচলা থেমে গেল ৭৮০ দিনে।

সাহসী এক পদক্ষেপের মাধ্যমে সাতরাস্তা থেকে ফার্মগেট সংলগ্ন রেলগেট পর্যন্ত সড়কের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে করেন মেয়র আনিসুল হক। পরবর্তীকালে সড়কটির আধুনিকায়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন তিনি। শুধুই সড়ক নয় নগরবাসীকে মুক্ত আকাশ দেখার সুযোগ করে দিতে ডিএনসিসি এলাকা থেকে ২২ হাজার বিলবোর্ড অপসারণ করা হয় তারই উদ্যোগে।

মেয়র আনিসুল হকসহ পুলিশ ও জনতার বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যানজটের আখড়া হয়ে থাকা শ্যামলী থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তাকে পার্কিংমুক্ত ঘোষণা  করে  যানজটমুক্ত রাস্তায় রূপ দেন মেয়র আনিসুল। শুধু সড়ক নয় নগরপিতার নজর পড়ে নগরীর ফুট ওভারব্রিজে। দৃষ্টিনন্দন  সবুজ গাছগাছালিতে সাজিয়ে তোলেন অধিকাংশ ফুট ওভারব্রিজ। তাঁর উদ্যোগে  বিভিন্ন স্থানে নির্মিত হয় আধুনিক ঝকঝকে শৌচাগার।

এদিকে মেয়র হিসেবে দায়িত্ব পালনের দ্বিতীয় বছরের মধ্যেই নগরের প্রায় সবখানে ডাস্টবিন ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণকাজ শেষ করেন এই মেয়র। জেট অ্যান্ড সাকার মেশিনের মত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে  নগরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় উন্নতি ঘটানো হয়।

আর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডিএনসিসির বিভিন্ন এলাকার  সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ সহ শহরের  স্পর্শকাতর এলাকার  নিরাপত্তা  বিবেচনায় নিবন্ধিত রিকশা ও বাস সার্ভিস চালু করেন। ডিএনসিসি ও নগরবাসীর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে তিনি চালু করেন স্মার্ট ফোন অ্যাপ ‘নগর।

সর্বশেষ গত ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর আনিসুল হক  আশি ও নব্বইয়ের দশকে টিভি উপস্থাপক হিসেবে পরিচিতি পান।মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুল হক বিজিএমইএ ও এফবিসিসিআইর সভাপতি ছিলেন। ১৯৫২ সালের ২৭ অক্টোবর জন্মগ্রহণ করেন আনিসুল হক।

Tags: আনিসুল হকউত্তর সিটি কর্পোরেশনঢাকাপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

আনিসুল হক: স্বপ্ন ও সাহসের আরেকজনকে আর পাবো?

Next Post

তারুণ্যের উচ্ছ্বাসে চলছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’

Next Post
চ্যানেল আই অনলাইন- ব্যান্ড ফেস্ট ২০১৭

তারুণ্যের উচ্ছ্বাসে চলছে 'চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমবেত প্রার্থনায় বিশ্ব শান্তি নিশ্চিত করার আহ্বান পোপের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT