চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাহুবলী’র সেটে হবে শাকিব-ববির ‘নোলক’-এর শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 22, নভেম্বর 2017
in বিনোদন
A A

দক্ষিণ ভারতের সাড়া জাগানো ছবি ‘বাহুবলী’। যে ছবিটি শুধু ভারতের আঞ্চলিক ছবি হিসেবে নয়, গোটা ভারত বর্ষের সিনেমার ইতিহাসে একটি দৃষ্টান্ত। ছবিটির সুবিশাল সেট নির্মাণ করা হয়েছিল রামুজি ফিল্ম সিটিতে। আর এখানেই শুটিং হবে দেশের তারকা অভিনেতা শাকিব খান ও ববি অভিনীত নির্মিতব্য ছবি ‘নোলক’-এর। এমন ঘোষণায় দিলেন ছবির প্রযোজক ও ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’-এর সত্ত্বাধিকারী সাকিব সনেট।

মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিগ বাজেটের ছবি ‘নোলক’-এর মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ঢাকাই চলচ্চিত্রকে পরিচয় করিয়ে দেয়া নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে। যে প্রতিষ্ঠান থেকেই নির্মাণ হতে চলেছে ‘নোলক’। এসময় ছবির প্রযোজককে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসায় অভিনন্দন জানান শাকিব খানসহ উপস্থিত বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ঠ মানুষেরা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, ববি, চিত্রপরিচালক কাজী হায়াৎ, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ অনেকে। পরবর্তীতে ‘নোলক’-এর লোগো উম্মোচন অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তার হাত দিয়েই ‘নোলক’ নামটি উম্মোচিত হয়।

ছবি: তানভীর আশিক

‘নোলক’ ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তরুণ। শুধু তাই নয়, সিনেমায়ও একেবারে নতুন। একজন ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’ -এর সত্ত্বাধিকারী সাকিব সনেট, এবং অন্যজন নবীন নির্মাতা রাশেদ রাহা। নিজেদের প্রথম ছবিতেই শাকিবকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুই তরুণ। নোলকের গল্প ‘ফ্যামিলি ড্রামা’ হলেও ছবির জন্য অন্য যে কোনো বাংলা চলচ্চিত্রের চেয়ে ঢের বেশী বাজেট নিয়ে তৈরি হতে যাচ্ছে ছবিটি। যার অনেকখানি শুটিং হবে রামুজি ফিল্ম সিটিতে।

নোলক-এর পুরো টিমই তারুণ্য নির্ভর। ছবিটির কাজ শিগগির পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রাশেদ রাহা। ছবিতে শাকিব-ববি ছাড়াও দেখা যাবে চিত্রনাায়িকা মৌসুমী ও ওমর সানিকে।

Tags: নোলকববিমৌসুমীশাকিব খান
Previous Post

ক্রিকেট মাঠে মৌমাছির হানা

Next Post

৫কোটি ৭০লাখ তথ্য চুরির কথা স্বীকার করলো উবার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৫কোটি ৭০লাখ তথ্য চুরির কথা স্বীকার করলো উবার

ফারিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘুমের ব্যাঘাতে’ বাবাকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT