চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫কোটি ৭০লাখ তথ্য চুরির কথা স্বীকার করলো উবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 22, নভেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অন-ডিমান্ড রাইড শেয়ারিং স্মার্টফোন অ্যাপভিত্তিক কোম্পানি উবারের গ্রাহক ও ড্রাইভারের ইমেইল, মোবাইল নাম্বারসহ ৫৭ মিলিয়ন বা ৫ কোটি ৭০ লাখ তথ্য হ্যাক হয়েছিলো বলে স্বীকার করেছে উবার কর্তৃপক্ষ। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাত থেকে মুছে ফেলতে এক লাখ ডলার দিতে হয়েছিল উবার কোম্পানিকে।

উবার গ্রাহকদের এই তথ্য চুরির খবর সবার আগে প্রকাশ করে ব্লুমবার্গ। তবে হ্যাক হওয়ার বিষয়টি উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক জানতেন বলে জানিয়েছে বিবিসি।

ওই হ্যাকের পর ছয় লাখ চালকের নাম ও লাইসেন্সের তথ্যও হ্যাকারদের হাতে চলে যায়। উবার এখন ক্ষতিগ্রস্তদের জন্য নিজেদের ওয়েবসাইটে একটি পেজ খুলেছে।  চালকদের জন্যও সহায়তার ব্যবস্থা করছে। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি উবার কর্তৃপক্ষ।

উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহী বলেন, চুরি যাওয়া তথ্য ব্যবহার করে কারও ক্ষতি করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টগুলো তারা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন তিনি।

এরকম কোনো ঘটনা ঘটা উচিৎ ছিল না। আমি এ বিষয়ে কোনো অজুহাত দিতে চাই না। আমি অতীতের ঘটনা ভুলে যেতে পারি না। তবে প্রত্যেক উবার কর্মীর পক্ষ থেকে আমি কথা দিতে পারি, অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব।

উবার গ্রাহকদের তথ্য চুরির এ খবর প্রকাশিত হওয়ার পর কোম্পানির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান পদত্যাগ করেছেন।

ঠিক কীভাবে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল তা স্পষ্ট করেনি উবার। তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, দুই হ্যাকার ওয়েব ডেভেলপারদের অনলাইন রিসোর্স সাইট গিটহাবের তথ্যভাণ্ডারের ঢুকে হ্যাক করতে সক্ষম হয়।

২০১৪ সালে এর চেয়ে অনেক ছোট একটি তথ্য চুরির ঘটনা চেপে রাখায় চলতি বছর জানুয়ারিতে ২০ হাজার ডলার জরিমানা দিতে হয়েছিল উবারকে।

Tags: উবারতথ্য চুরি
Previous Post

‘বাহুবলী’র সেটে হবে শাকিব-ববির ‘নোলক’-এর শুটিং

Next Post

‘ঘুমের ব্যাঘাতে’ বাবাকে হত্যা

Next Post
ফারিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঘুমের ব্যাঘাতে’ বাবাকে হত্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগপত্রে যা লিখেছেন মুগাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT