চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল আহমেদ

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
11:04 অপরাহ্ন 12, নভেম্বর 2017
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সরকারে অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী বছর হলো নির্বাচনের বছর। আর তা শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে এবং এটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমি মনে করি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ বিএনপির সমাবেশ হয়েছে। সেখানে খালেদা জিয়া আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার দাবি জানিয়ে বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। কিন্তু শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

মন্ত্রী আরো বলেন, আমি মনে করি দাবি-দাওয়া করে যদি তা আদায় করা না যায় তাহলে সেই দল টিকে না।

রোববার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সিআইপি-২০১৪ কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন বাজারে পণ্য রপ্তানি বাড়াতে সরকার অতিরিক্ত ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগে লেদারসহ অনেক খাতেই প্রণোদনা ছিল না। বর্তমান সরকার এ খাতে ১০ শতাংশ প্রণোদনা দিয়েছে। এছাড়া প্লাস্টিক, ওষুধ, আসবাবপত্রসহ বেশ কয়েকটি খাতে প্রণোদনা দিচ্ছে। রপ্তানি বাড়াতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বর্তমানে ৯২ টি দেশে ৭৯৪টি পণ্য রপ্তানি হচ্ছে।

ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, চট্টগ্রাম বন্দরে দিনের পর দিন পণ্য বোঝাই জাহাজ আটকে থাকে, পণ্য খালাস হয় না। দ্রুত পণ্য খালাস করতে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকোসহ নতুন বাজারগুলোতে রপ্তানি বাড়ছে। এই ধারা অব্যাহত রাখতে আগামী তিন বছরের জন্য রপ্তানিতে উৎসে কর বাতিল ও রপ্তানিতে ৫ শতাংশ প্রণোদনা দিতে হবে।

অনুষ্ঠানে ২০১৪ সালে ২২টি পণ্য খাতের মধ্যে ১৬টি পণ্য খাতের ১৩১ জন রপ্তানিকারক এবং পদাধিকার বলে ৩৩ জন ব্যবসায়ীসহ মোট ১৬৪ জনকে সিআইপি কার্ড দেয়া হয়। এক বছরের জন্য তাদের এই কার্ড দেয়া হয়। সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০১৩ অনুসারে এই কার্ডের মর্যাদা দেয়া হয়।

দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পর্যায়ে সম্মানিত, উৎসাহ, উদ্দীপনা ও পারস্পারিক সুষ্ঠু প্রতিযোগিতার আবহ সৃষ্টি করার জন্য এই কার্ড দেয়া হয়।

সিআইপি কার্ড প্রাপ্তদের প্রতিষ্ঠানের রপ্তানি আয়, নতুন পণ্য রপ্তানি এবং নতুন বাজারে প্রবেশ, ট্যাক্স-ভ্যাট পরিশোধ ও ঋণ লেনদেনের বিষয়গুলো বিবেচনা করে সিআইপি কার্ডের জন্য নির্বাচিত করা হয়।

সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশের জন্য আলাদা পাশ ও গাড়ির স্টিকার পাবেন, জাতীয় অনুষ্ঠান, পৌরসভা-সিটি কর্পোরেশনের অনুষ্ঠানে অামন্ত্রণ পাবেন।

এছাড়া ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে লেটার অব ইন্ট্রোডাকশন পাবেন। একই সঙ্গে কার্ডধারীরা ও তাদের স্ত্রী-সন্তানদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন ও বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জে-২ ব্যবহারের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু, এফবিসিসিআইর প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

Tags: জাতীয় নির্বাচন
Previous Post

খালেদা জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

Next Post

রোহিঙ্গা ক্যাম্প: পাহাড়-বন ধ্বংসে ভূমিধসসহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ধসের কারণে ক্ষতিগ্রস্ত বসতঘর ও আশ্রয় কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প: পাহাড়-বন ধ্বংসে ভূমিধসসহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

হুমায়ূন আহমেদের আঁকাআঁকি খেলা ছবি, পোর্ট্রেট ও প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদের আঁকাআঁকি খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT