চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপন ব্যবসা বাড়াতে জলবায়ু নীতিতে পরিবর্তন চেয়েছিলেন চার্লস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের ডাচি অব কর্নওয়াল প্রিন্স চার্লস তার গোপন অফশোর ব্যবসার স্বার্থে বৈশ্বিক জলবায়ু নীতির কিছু অংশ পরিবর্তন করতে চেয়েছিলেন বলে সম্প্রতি ফাঁস হওয়া প্যারাডাইস পেপারসে বেরিয়ে এসেছে।

আইনি সহায়তা প্রতিষ্ঠান অ্যাপলবাইয়ের ফাঁস হওয়া নথিতে দেখা যায়, প্রিন্স চার্লস ২০০৭ সালে লুকিয়ে সাসটেইনেবল ফরেস্ট্রি ম্যানেজমেন্ট লি. (এসএফএম) নামে বারমুডার একটি প্রতিষ্ঠানের ১ লাখ সাড়ে ১৩ হাজার মার্কিন ডলার অর্থমূল্যের শেয়ার কেনেন। প্রতিষ্ঠানটির পরিচালক হিউ ভ্যান কাটসেম ছিলেন চার্লসের সবচেয়ে কাছের বন্ধুদের একজন।

এসএফএম মূলত কার্বন ক্রেডিটের ব্যবসা করে। কার্বন ক্রেডিট হলো একটি ভার্চুয়াল মূল্য বিনিময় ব্যবস্থা। বিশ্বের গুরুত্বপূর্ণ দু’টি জলবায়ু বিষয়ক চুক্তি – ইউরোপীয় ইউনিয়নের এমিশন ট্রেডিং স্কিম (ইইউ ইটিএস) এবং কিয়োটো প্রটোকল অনুসারে, কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা নির্দিষ্ট সংখ্যক গাছ লাগানো বা অন্য কোনো কাজের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কার্বন নিঃসরণ কমানোর বিনিময়ে কার্বন ক্রেডিট পাবে, যা হচ্ছে সেই দেশ বা সংস্থার কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার পরিমাপক।

এসএফএমের মতো প্রতিষ্ঠানগুলো নিজেরা বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে কার্বন ক্রেডিট অর্জন করে। তারপর সেই ক্রেডিট অর্থের বিনিময়ে বিভিন্ন দেশ বা সংস্থার কাছে বেচে দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি ক্রান্তীয় এবং উপ-ক্রান্তীয় বনাঞ্চলেও গাছ লাগিয়ে কার্বন ক্রেডিট আয়ের চেষ্টা করছিল, যা ইইউ ইটিএস এবং কিয়োটো প্রটোকলের কারণে সম্ভব হচ্ছিল না। কারণ নীতিগুলোতে বলা আছে, কোনো রেইনফরেস্টে নতুন করে গাছ লাগানো হলে তা কার্বন ক্রেডিট পাওয়ার যোগ্য বলে গণ্য হবে না।প্যারাডাইস পেপারস-পানামা পেপারস-প্রিন্স চার্লস

প্রিন্স চার্লস এসএফএমের শেয়ার কেনার সময় কোম্পানিটি লাভ বাড়ানোর আশায় কার্বন ক্রেডিট বিষয়ে জলবায়ু চুক্তিগুলোতে থাকা নীতিমালায় পরিবর্তন আনার জন্য তদবির চালাচ্ছিল বলে প্যারাডাইস পেপারসে পাওয়া গেছে। আর নিজের বিনিয়োগ করা কোম্পানির ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে ডাচি অব কর্নওয়াল ওই নীতিগুলোরই পরিবর্তন চেয়ে প্রচারণা চালাচ্ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

তবে এই বিনিয়োগ ও ব্যবসা গোপন রেখে তিনি বেআইনি কিছু করেননি বলে দাবি করেছে অ্যাপলবাই। প্রতিষ্ঠানটি জানায়, চার্লস ২০০৭ সালে কেম্যান আইল্যান্ডে চারটি অফশোর ফান্ডে মোট ৩৯ লাখ মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগ করেন। ডাচি অব কর্নওয়ালের এক মুখপাত্র জানিয়েছেন, প্রিন্স চার্লস নিয়মিত ঠিকঠাক কর ও রাজস্ব পরিশোধ করে এসেছেন। এই বিনিয়োগ থেকে আয় করা অর্থ আগে প্রকাশ না করা হলেও পুরো ব্যবসাটি বৈধ বলেও জানানো হয়েছে।

চার্লস নিজেও দাবি করেছেন, এই বিনিয়োগে তার কোনোরকম সরাসরি সম্পৃক্ততা নেই।

Tags: প্যারাডাইস পেপারসপ্রিন্স চার্লস
Previous Post

রংপুর সিটি নির্বাচনে মাঠে নেমেছে সম্ভাব্য প্রার্থীরা

Next Post

মিয়ানমারের জাতীয় সঙ্গীত গেয়ে রোহিঙ্গা শিশুদের দেশে ফেরার আকুতি

Next Post
রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের জাতীয় সঙ্গীত গেয়ে দেশের ফিরতে আকুতি জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের জাতীয় সঙ্গীত গেয়ে রোহিঙ্গা শিশুদের দেশে ফেরার আকুতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথের পার্লামেন্টে নর্থ কোরিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT