চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথের পার্লামেন্টে নর্থ কোরিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাউথ কোরিয়ার পার্লামেন্টে নর্থ কোরিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ‘আমাদেরকে অবমূল্যায়ন করবেন না। আমাদের উস্কাবেন না,’ নর্থ কোরীয় প্রেসিডেন্ট কিম জং উনের উদ্দেশ্যে বলেন তিনি।

একই সঙ্গে আঁধার জগতের প্রতি নর্থ সরকারের আগ্রহেরও নিন্দা জানান তিনি। কিমকে বলেন, ‘আপনারা যে অস্ত্র যোগাড় করছেন সেগুলো আপনাদের নিরাপদ করছে না। বরং আপনাদের শাসনব্যবস্থাকে আরও বেশি ঝুঁকিতে ফেলছে।’

নর্থ কোরিয়া গোটা বিশ্বের জন্য একটা হুমকি, যার বিরুদ্ধে গোটা বিশ্বের ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

টানা ১২ দিনের ‘ম্যারাথন’ এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার সাউথ কোরিয়ায় পৌঁছান ট্রাম্প। সফরের এই দ্বিতীয় গন্তব্যে তিনি মোট দু’দিন থাকবেন।

বক্তব্যে ট্রাম্প প্রশংসা করে বলেন, কোরীয় যুদ্ধের পর থেকে এ পর্যন্ত সাউথ কোরিয়ার অর্জন নর্থের তুলনায় অনেক বেশি। ওই যুদ্ধকে তিনি ‘ইতিহাসের ল্যাবরেটরিতে এক মর্মান্তিক পরীক্ষা’ বলে মন্তব্য করেন।

এছাড়া পিয়ংইয়াংয়ের পূর্ণমাত্রার পরমাণু শক্তিধর হওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতেও প্রস্তুত আছে বলে আবারও নর্থকে সাবধান করেন ট্রাম্প। তিনি বলেন, দেশটি হয়তো যুক্তরাষ্ট্রের অতীতে নিরব থাকাটাকে দুর্বলতা মনে করেছে। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন এক প্রশাসনের অধীনে চলছে। ট্রাম্প পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে কিমের প্রতি জোরালো আহ্বান জানান।

এর একদিন আগেই এশিয়া সফরের শুরুতে জাপানে অবস্থানকালে ট্রাম্প বলেছিলেন, নর্থ কোরিয়ার সঙ্গে কৌশলগত ধৈর্য দেখানোর যুগ শেষ।

বিবিসি জানিয়েছে, পিয়ংইয়াংয়ের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু অস্ত্র বহনযোগ্য ডুবোজাহাজ কিনবে সাউথ কোরিয়া। ট্রাম্প জানান, সিউল কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, সিউল যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনবে যার মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি দূর হবে।

Tags: ট্রাম্পের এশিয়া সফরডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়া
Previous Post

মিয়ানমারের জাতীয় সঙ্গীত গেয়ে রোহিঙ্গা শিশুদের দেশে ফেরার আকুতি

Next Post

জাতিসংঘের বিবৃতি দু’দেশের আলোচনায় সমস্যা সৃষ্টি করবে: মিয়ানমার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের বিবৃতি দু’দেশের আলোচনায় সমস্যা সৃষ্টি করবে: মিয়ানমার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটের শব্দসংখ্যা দ্বিগুণ করেছে টুইটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT