চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী এবং পুরুষ কি শুধুই বন্ধু হতে পারে? নাকি যৌনতাও থাকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 30, অক্টোবর 2017
in লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারী এবং পুরুষ কি কখনো শুধুই বন্ধু হতে পারে? বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। হ্যারি মেট সেলি, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, থার্টিন গোইং অন থার্টি-এগুলো যেন বিতর্ককে আরও উস্কে দিয়েছে বিভিন্ন সময়ে। তবে নতুন একটি জরিপ উত্তরটা জানিয়ে দিয়েছে।

গবেষণার ফলাফল সত্যিই চমকে যাওয়ার মতো। জরিপ অনুযায়ী, নারী এবং পুরুষের মাঝে কখনোই শুধু বন্ধুত্ব সম্ভব নয়, যৌনতা সেখানে থাকবেই।

সামাজিক মাধ্যম মিট মি একটি জরিপ করেছিল যেখান সাইটটির ৬,৫০০ জন সদস্য অংশগ্রহণ করেন। সেখানে অর্ধেকের বেশি মানুষই জানিয়েছেন, তারা তাদের বিপরীত লিঙ্গের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কল্পনা করেছেন। এমনকি প্রতি ১০ জনের মধ্যে ৪ জনই জানিয়েছেন, তারা তাদের বন্ধুর সঙ্গে রাত কাটিয়েছেন এবং শারীরিকভাবে মিলিত হয়েছেন। বাকি দুই তৃতীয়াংশ মানুষ জানিয়েছেন, তারা সুযোগ পাননি, তবে সুযোগ পেলে হাতছাড়া করবেন না।

নারী-পুরুষের বন্ধুত্বের পার্থক্য এবং বন্ধুত্ব কীভাবে পরিবর্তন হয় সে সম্পর্কে কথা বলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত সাইকোলজিস্ট প্রফেসর রবিন ডানবার। তিনি বলেন, ‘নারীরা কাছের বন্ধুর সঙ্গে ফোনে কথা বলার সময়টাও দারুণ উপভোগ করেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে বন্ধুত্ব মানে একসঙ্গে কিছু করা। কোন ফুটবল ম্যাচ দেখতে যাওয়া, বারে যাওয়া কিংবা একসঙ্গে খেলার মাঝেও বন্ধুত্ব উপভোগ করেন তারা।

তিনি বলেন: নারীরা কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে বিশ্বাসী, পুরুষরা নয়। বন্ধুত্বের ব্যাপারে পুরুষরা অনেকটাই ক্যাজুয়াল। ব্যাপারটি ‘আউট অব সাইট, আউট অব মাইন্ড’ এর মতো। নতুন সঙ্গ পেলেই আগের বন্ধুদের প্রয়োজন হয় না।

এ কারণেই অনেক নারী তাদের পুরুষ বন্ধুর ওপর বিরক্ত হয়ে থাকেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পুরুষরা নিজেদের চাকরি নিয়ে, নতুন কলিগ কিংবা প্রেমিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পুরনো বান্ধবীর দিকে খেয়াল রাখার সময় অতটা হয় না তাদের। আবার অনেক সময়ে প্রেমিকার হিংসার কারণে সম্পর্ক রাখতে চাইলেও রাখতে পারেন না অনেকেই। খুব কাছের বন্ধুটির সঙ্গে এক কাপ কফি খাওয়ার সময়টাও না পেয়ে অনেক নারীই হতাশ হয়ে পড়েন। অধিকাংশ ক্ষেত্রেই সময়ের সাথে সাথে এভাবে বদলে যায় নারী-পুরুষ বন্ধুত্ব। টেলিগ্রাফ

Tags: বন্ধুত্ব
Previous Post

শীত কি তাহলে এসেই গেলো?

Next Post

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিন: খালেদা জিয়া

Next Post
Crowd of people at a busy outdoor market or event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিন: খালেদা জিয়া

ক্রিকেট সমর্থকদের মুখোশ ও ব্যানার সহ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসের ক্ষতে মলমের ক্রিকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT