চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীত কি তাহলে এসেই গেলো?

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
2:14 অপরাহ্ন 30, অক্টোবর 2017
in পরিবেশ
A A

হেমন্তের সকালে ঘুম ভেঙ্গে কুয়াশাচ্ছন্ন চারপাশ দেখে রাজধানীবাসীর মনে লেগেছে আনন্দের দোলা। অনেকেই ভাবছেন প্রকৃতির আবর্তে এক নতুন সুরব্যঞ্জনা নিয়ে আবারও হাজির হয়েছে এই শীত। আলমারিতে থাকা শীতের কাপড়ও বের করেছেন অনেকে। শিশুদের অনেককে দেখা গেছে গরম পোশাকে বাবা-মায়ের হাত ধরে স্কুলের পথে।

সকালের এ আবহাওয়া রাজধানীবাসীর মনে শীতের আমেজ নিয়ে এলেও আবহাওয়াবিদরা প্রকৃতির এই খেয়ালকে ধোঁকা বলেই মনে করছেন। গ্রামেগঞ্জে শীতের অস্তিত্ব কয়েক সপ্তাহ ধরেই টের পাওয়া গেলেও রাজধানীতে শীত আসতে এখনো সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস চ্যানেল আই অনলাইনকে জানান: দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতের আমেজ এলেও। যান্ত্রিক নগরী রাজধানীতে শীত একটু দেরিতেই আসবে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখন তাপমাত্রা প্রায় প্রতিদিনই ২০ ডিগ্রী সেলসিয়াস বিরাজ করছে। কোথাও কোথাও রাতের তাপমাত্রা ২০ডিগ্রী সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে।

তিনি আরও  বলেন, রাজধানীর বাড়তি জনসংখ্যা, যানবাহনের চাপ, ও কার্বন নিঃসরণের মাত্রা বেশি হওয়ায় শীত একটু দেরীতেই পড়বে।

ডিসেম্বরের দিকে রাজধানীতে শীত পড়বে বলে জানিয়ে তিনি কুয়াশাচ্ছন্ন রাজধানী দেখে শীত ভাবার কারণ নেই বলে জানান।

বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে, পৌষ ও মাঘ (মধ্য ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি) এই দুই মাস মিলে শীতকাল হলেও অক্টোবরের শুরু থেকেই এদেশে আসতে শুরু করে শীতের আমেজ। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে। ফলে কমতে থাকে তাপমাত্রা। অনুভূত হয় শীত।

আবহাওয়া অফিসের হিসেব মতে, এ দুই মাস দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে ২০-২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বজায় থাকে। ভূ-মধ্যসাগরীয় অঞ্চল থেকে ছুটে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবে কিছুটা বৃষ্টিপাতও ঘটে এ সময়। শীতকালে রাত হয় বড় আর দিন হয় ছোট।

Tags: আবহাওয়াচ্যানেল আইচ্যানেল আই অনলাইনরাজধানীতে শীতশীত
Previous Post

রাতে ডিপজলের ওপেন হার্ট সার্জারি, দোয়া চাইলেন মেয়ে

Next Post

নারী এবং পুরুষ কি শুধুই বন্ধু হতে পারে? নাকি যৌনতাও থাকে!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নারী এবং পুরুষ কি শুধুই বন্ধু হতে পারে? নাকি যৌনতাও থাকে!

Crowd of people at a busy outdoor market or event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিন: খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT