চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস কর্মকর্তাদের অশালীন ফেসবুক স্ট্যাটাসে কড়া হুঁশিয়ারি

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
5:46 অপরাহ্ন 25, অক্টোবর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
BCS 2017

ফেসবুকে বিসিএস ক্যাডার কর্মকর্তাদেরকে অশালীন স্ট্যাটাস থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সম্প্রতি কিছু অপ্রীতিকর ঘটনা ও স্ট্যাটাসের কারণে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মচারিদের জন্য ফেসবুক ব্যবহারের নীতিমালা জারি করেছে এবং তা লঙ্ঘন করে আপত্তিকর ভাষায় ফেসবুকে লেখালেখি করা সরাসরি ‘মিসকন্ডাক্ট’ বলে এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন করেছেন জনপ্রশাসনের সর্বোচ্চ এ কর্মকর্তা।

বিভিন্ন সময়ে ফেসবুকে সরকারি কর্মকর্তারা ‘আপত্তিকর’ বক্তব্য দিলেও সাম্প্রতিক ঘটনার সূত্রপাত পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে। গত ১৮ অক্টোবর দুপুর ১টায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের স্টাফ অফিসার পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে ফোন করেন। তাকে অনুরোধ করা হয় অতি দ্রুত একজন মেডিকেল অফিসারকে জেলা প্রশাসকের বাসভবনে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু এতে অপারগতা প্রকাশ করে ডা. মঞ্জুরা জেলা প্রশাসককে হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। এ ঘটনায় ডা. মঞ্জুরাকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডা. মঞ্জুরাকে ওএসডি করার জের ধরে সোশ্যাল মিডিয়ায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেন যাকে প্রশাসনের কর্মকর্তারা ‘কুরুচিপূর্ণ, অশালীন ও বিদ্রুপাত্মক’ দাবি করে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একজন চিকিৎসক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘তোদের পেয়ারার সাউজের মস্তিষ্কে এগুলো ধরবে না। তোরা মর। তোরা কচু খা। খালি ঘুষ খাইস না। আর ঘেউ ঘেউ করিস না’।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আরেকজন চিকিৎসক ফেসবুকে লিখেছেন, ‘স্থানীয় সিভিল সার্জন এবং বিএমএ নেতারা  (প্রকাশের অযোগ্য) ধরে বসে তামাশা দেখেন।’

অন্য এক চিকিৎসকের পোস্টটি এরকম: ‘ওমাগো! পেটের আরেক মোচড়ে ম্যাডামের সর্বশরীর আবার কাঁপিয়া উঠিল, হলুদ পানিসদৃশ কিছু কি বৃহদন্ত্রের অন্তিম ভাগ চুয়াইয়া বিছানায় আসিয়া লাগিল’।

উদ্ভূত পরিস্থিতিতে একটি ফেসবুক স্ট্যাটাসে জনপ্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তার ফেসবুক থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, সরকারি কর্মকর্তাদের ‘আপত্তিকর’ ও ‘আক্রমণাত্মক’ ভাষায় ফেসবুকে লেখালেখি করার বিষয়টি সরকারের গোচরীভূত হয়েছে। এ ধরণের অসদাচারণের বিষয়ে ‘নজর’ দেওয়ার জন্যও তিনি সংশ্লিষ্ট/দপ্তর প্রধানগণকে নির্দেশনা প্রদান করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের পূর্ণাঙ্গ স্ট্যাটাসটি এরকম:

সম্প্রতি বিভিন্ন পেশার সহকর্মীরা আপত্তিকর, আক্রমণাত্মক ভাষায় ফেইসবুকে লেখালেখি করার বিষয়টি সরকারের গোচরীভূত হয়েছে। সকল শ্রেণি-পেশার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ খুবই জরুরি। সর্বোপরি প্রজাতন্ত্রের কর্মচারীদের রাষ্ট্রীয় বিধিবিধানের প্রতি অবিচল থাকা উচিৎ। মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মচারীদের জন্য ফেসবুক ব্যবহারের নীতিমালা জারি করেছে। তা লঙ্ঘন করে আপত্তিকর ভাষায় ফেসবুকে লেখালেখি করা সরাসরি মিসকন্ডাক্ট। তাদের সিনিয়রদের প্রতি অনুরোধ, দয়া করে তাদের থামান। সম্মানিত সচিব/দপ্তরপ্রধানগণকে বিষয়টিতে আশু নজর দেওয়ার অনুরোধ করছি।’

Tags: ফেসবুক পোস্টবিসিএসবিসিএস প্রশাসনবিসিএস স্বাস্থ্যমন্ত্রিপরিষদ বিভাগ
Previous Post

শান্ত ও আল-আমিনের ব্যাটে ঝড়

Next Post

৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Next Post
বিসিএস

৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

হকির কৃতি সন্তান খাজা রহমতউল্লাহর শেষ সাক্ষাৎকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT