চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়া ইস্যু ‘দৃঢ়ভাবে সামলাবেন’ শিনজো আবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 23, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে নর্থ কোরিয়া ইস্যু নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, নর্থ কোরিয়া বিষয়টি তিনি অবশ্যই ‘দৃঢ়ভাবে সামলাবেন’। রোববার অনুষ্ঠিত জাপানের নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নিরঙ্কুশ জয় নিশ্চিত হওয়ার পর এ প্রতিশ্রুতি দেন তিনি।

রোববারের নির্বাচনের প্রাথমিক জরিপ অনুসারে, শিনজো আবে’র দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত জোট মোট ৪৬৫ আসনের মধ্যে ৩১১ আসন পেতে পারে।

কয়েকটি জরিপ সংস্থা শিনজোর এলডিপির দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার কথা বললেও কাঙ্খিত সংখ্যাগরিষ্ঠতার কয়েকটি কমও পেতে পারেন তিনি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের আত্মরক্ষামূলক সেনাবাহিনীর পরিবর্তে জাতীয় সেনাবাহিনী গঠনের লক্ষে এই নির্বাচনে শিনজো আবে’র সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।

সুপার মেজরিটি ৩১১টি আসন পেলে নর্থ কোরিয়াসহ অন্যান্য দেশের হুমকির বিরুদ্ধে জাপান সামরিক শক্তি ব্যবহার করতে পারবে। জাপানের নির্বাচনের সময় দেশটির উপর দিয়ে বয়ে যাচ্ছে তাইফুন ল্যান। নির্বাচনের প্রচারকালে জাপানের প্রধানমন্ত্রী দেশটির জাতীয় সংকট এবং নর্থ কোরিয়ার হুমকি মোকাবিলায় ভোটারদের নিঙ্কুশ সমর্থন চেয়েছেন।

এই জরিপ ফলাফলের ফলে জাপানের তিন বছর মেয়াদী এলডিপির  তিনবারে পার্টি প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। একই সঙ্গে ২০১২ সাল থেকে টানা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী  হিসাবেও রের্কড গড়বেন তিনি।

সাধারণ নির্বাচনের স্বাভাবিক সময় অনুযায়ী আগামী বছর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাবে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন।নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে অ্যাবে দেশটির সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন।

Tags: এলডিপি
Previous Post

হঠাৎ পুলিশের মোটরবাইকে আইসিটি প্রতিমন্ত্রী

Next Post

‘দেবদাস’ উপন্যাস নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না শরৎচন্দ্র

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'দেবদাস' উপন্যাস নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না শরৎচন্দ্র

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমতি ছাড়াই বিমানবন্দরে সোহেল তাজের সুটকেসের তালা ভেঙে তল্লাশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT