চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ পুলিশের মোটরবাইকে আইসিটি প্রতিমন্ত্রী

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
9:09 পূর্বাহ্ন 23, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশের মোটরবাইকে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি থেকে নেমে হঠাৎ পুলিশের এক সাব-ইন্সপেক্টরের (এসআই) বাইকে উঠে বসলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঘটনাটি রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও এলাকায়।

নিজের গাড়ি থাকতে সরকারের একজন প্রতিমন্ত্রী কেন পুলিশের বাইকে?

এদিন সন্ধ্যায় চ্যানেল আই’র একটি লাইভ অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জুনাইদ আহমেদ পলকের। কিন্তু বিজয় সরণী-তেজগাঁও ফ্লাইওভার থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ সরণীতে নেমেই তীব্র যানজটের কবলে পড়েন প্রতিমন্ত্রী।

রাজধানীর সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত এই সড়কটিতে প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। যানজট থাকে সড়কটির দুইদিকেই। ফলে এই সড়কে নিত্য যাতায়াত করা যাত্রীদের পড়তে হয় তীব্র ভোগান্তিতে।চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপকের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসা যাক মূল ঘটনায়।

রোববার সন্ধ্যায় চ্যানেল আইর ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭’ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘খোলা আকাশ’ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় লাইভ অনুষ্ঠানটিতে আলোচক ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংসদ সদস্য ও যুব ও ক্রীয়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সমন্বয়ক নাহিম রাজ্জাক।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। কিন্তু রাস্তায় যানজট থাকায় অন্য দুইজন অনুষ্ঠানে যোগ দিলেও প্রায় ১১ মিনিট পর আসেন প্রতিমন্ত্রী পলক। অনুষ্ঠান শেষে চ্যানেল আইর অফিস প্রাঙ্গনে এসে দেরি হওয়ার কারণ জানাচ্ছিলেনন তিনি।আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশ মোটরবাইকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে পুলিশের বাইকে

বিজয় সরণী-তেজগাঁও ফ্লাইওভার থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ সরণীতে নেমে তীব্র যানজটে আটকে পড়েন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শুরু হওয়ার সময় ঘনিয়ে আসায় তার পিএস (একান্ত সচিব) চ্যানেল আইয়ে ফোন দিয়ে জানতে পারেন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে।

এরপর প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমে হেঁটেই যাবেন বলে সিদ্ধান্ত নেন। একটু সামনে একটি মোটরসাইকেল দেখে এগিয়ে যান। ভদ্রতার সাথে তাকে বললেন, এক্সকিউজ মি, আমি চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে যাব। কিন্তু সময় একবারেই কম। দ্রুত যেতে হবে। আমাকে একটু হেল্প করেন।

বাইকওয়ালা সাথে সাথে প্রতিমন্ত্রীকে বাইকে উঠালেন। বাইক চলতে থাকলো। কিন্তু বাইকওয়ালা নিশ্চিত হতে পারলেন না, তার পেছনের যাত্রী কি সত্যিই প্রতিমন্ত্রী না অন্য কেউ। সাতপাঁচ ভেবে তিনি কিছু জিজ্ঞেস করেননি। তবে একটা দ্বিধা-দ্বন্ধে রয়ে গেলেন।

এক পর্যায়ে পলক তাকে বললেন, আমাকে চিনতে পেরেছেন? আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

হতচকিত হয়ে বাইকওয়ালা প্রতিমন্ত্রীকে বললেন, জ্বী স্যার। আমিও মনে মনে এরকম ভেবেছি। কিন্তু বিশ্বাসই করতে পারলাম না যে, একজন প্রতিমন্ত্রী এসে আমার বাইকে উঠবেন। তাই জিজ্ঞেস করিনি। স্যার, আমি পুলিশের একজন এসআই।

এরপর ওই এসআই পলককে চ্যানেল আইয়ে নিয়ে আসেন। ততক্ষণে শুরু হয়ে গেছে লাইভ প্রোগ্রাম। দ্রুত গিয়ে যোগ দেন অনুষ্ঠানে। তবে এত চেষ্টার পরও ১১ মিনিট দেরি হয়ে গেল মন্ত্রীর।

 

ছবি: শাহীনুর আহমেদ।

Tags: আইসিটি প্রতিমন্ত্রীজুনাইদ আহমেদ পলকবিদ্যুৎযানজট
Previous Post

মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহার নিদ্রাহীনতার কারণ

Next Post

নর্থ কোরিয়া ইস্যু ‘দৃঢ়ভাবে সামলাবেন’ শিনজো আবে

Next Post
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে নর্থ কোরিয়া ইস্যু নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া ইস্যু ‘দৃঢ়ভাবে সামলাবেন’ শিনজো আবে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'দেবদাস' উপন্যাস নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না শরৎচন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT