চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক, তাই সমাধানের দায়িত্বও তাদের’

পান্থ রহমান by পান্থ রহমান
9:40 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
আন্তর্জাতিক আলোচনায় রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছেন একজন নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক এবং সমাধানের দায়িত্বও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেই নিতে হবে বলে মনে করেন সেভ দ্য চিলড্রেন’র প্রধান নির্বাহী হেলে থর্নিং স্মিথ।

কক্সবাজার থেকে নতুন আসা রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে ডেনমার্কের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত চোখ ফেরানো চলবে না।

মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে ২৫ আগস্ট’র পর নিজেদের ঘর ছেড়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা প্রায় ছয় লাখের কাছাকাছি। আগে আসা রোহিঙ্গা মিলিয়ে সেই সংখ্যা এখন দশ লাখের বেশি। সেভ দ্য চিলড্রেনের হিসেবে নতুন আসা রোহিঙ্গাদের প্রায় অর্ধেকই শিশু যাদের অনেকেই অনাথ। কক্সবাজারে জড়ো হওয়া অসহায় রোহিঙ্গা শিশুদের খোঁজ খবর নেওয়ার পর ঢাকায় এসে সেভ দ্য চিলড্রেন’র প্রধান নির্বাহী জানালেন, এরই মধ্যে ৫০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে।

মানুষের সৃষ্টি এই বিপর্যয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানানোর পাশাপাশি রোহিঙ্গা শিশুদের শিক্ষায় সহযোগিতা করতে বাংলাদেশকে পাশে চাইলেন হেলে থর্নিং-স্মিথ।

হেলে থর্নিং-স্মিথ বলেন, রোহিঙ্গাদের গ্রহণ করে বাংলাদেশ যে মানবতা দেখিয়েছে তাতে তাদের গর্বিত হওয়া উচিত। কিন্তু এও ঠিক তাদের একার পক্ষে এ সমস্যা সমাধান অসম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায়কে এর দায়িত্ব নিতে হবে; বাংলাদেশের পাশে থাকতে হবে। কেননা, এটা আন্তর্জাতিক সমস্যা এবং এই সমস্যা সমাধানের দায়িত্বও আন্তর্জাতিক সম্প্রদায়কেই নিতে হবে।

তিনি আরও বলেন- জাতিসংঘ, নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ে রোহিঙ্গা ইস্যুটি আলোচনার মধ্যে থাকতে হবে। এই দশ লাখের বেশি মানুষকে ভুলে গেলে চলবে না। অন্তত যতদিন পর্যন্ত এর একটা স্থায়ী সমাধান হয়। যতদিন তারা নিজেদের বাড়ি ফিরে সম্মানের সঙ্গে বসবাসের অধিকার না পায়। মোট কথা, এখান থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ ফেরিয়ে নেওয়া চলবে না।

রোহিঙ্গাদের জরুরী চিকিৎসা দিতে আপাতত ৯টি অস্থায়ী ক্লিনিক চালু করা হয়েছে উল্লেখ করে ডেনমার্কের সাবেক এই প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন, নজরে না রাখলে রোহিঙ্গা শিশুরা পাচারের শিকার হতে পারে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: রোহিঙ্গা
Previous Post

মাইলফলকের ম্যাচে চেলসির নাটকীয় জয়

Next Post

রোহিঙ্গা ইস্যুতে সু চি; গণতন্ত্রের রং করা একটি কাঠের পুতুল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে সু চি; গণতন্ত্রের রং করা একটি কাঠের পুতুল

অজ্ঞাতনামা সিনেমার পোস্টার যেখানে একজন পুরুষ তার পত্রের দিকে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে 'অজ্ঞাতনামা'র জয়জয়কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT