চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেব কি তবে এখন টলিউডের ঘৃণার পাত্র?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 15, অক্টোবর 2017
in বিনোদন
A A

বিস্ময়কর হলেও এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে এখন টলিউডে। দেবের প্রযোজনা ও অভিনয়ে দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত ‘ককপিট’ নিয়ে হয়েছে নানা সমালোচনা। একসময়ের সবচেয়ে ভদ্র ও বিনয়ী নায়ক দেবের সাম্প্রতিক কর্মকাণ্ডে অনেকেই হয়েছেন বিস্মিত!

টলিউড পাড়ার অনেকেই দেবের বিভিন্ন আচরণে বিরক্ত। কৌশিক গাঙ্গুলির ছবি ‘ধুমকেতু’ মুক্তির আগে তাতে ডাবিং করতে অস্বীকৃতি জানান দেব, অথচ দেবের প্রযোজনা সংস্থার ব্যানারে এই ছবি মুক্তির প্রস্তাব দিয়েছিলেন দেব নিজেই।

কয়েকমাস আগে দেব শিবপ্রসাদ মুখার্জীর সঙ্গে তাঁর ভুল বোঝাবোঝির অভিযোগ তোলেন। তাঁর ভাষ্যমতে, ‘প্রাক্তন’ এর কাজ শুরুর আগে অন্য একটি চলচ্চিত্র নির্মাণ নিয়ে শিবপ্রসাদের সঙ্গে প্রাথমিক চুক্তি হয় দেবের।

এবার ‘ককপিট’ মুক্তির একই সময়ে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখার্জীর ‘ইয়েতি অভিযান’ এর উপর রীতিমত হামলাই করে বসে তাঁর ভক্তরা। ২০১৬ এর দুর্গাপূজায় সৃজিত মুখার্জীর পরিচালনায় ‘জুলফিকার’ চলচ্চিত্রে দেবের চরিত্র ও অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত হন দেব।

‘ককপিট’ এর আশানুরূপ সাফল্য না পাওয়া আর এতসব সমালোচনার মাঝেই সম্প্রতি বান্ধবী রুক্ষ্মিণীকে নিয়ে সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলেন দেব। নিন্দুকের ভাষায় এত সমালোচনা নিতে না পেরে আসলে পালিয়েছিলেন তিনি।

২০১৭ তে দেবের মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্প’ ও ‘ককপিট’ এর কোনটিই প্রযোজক আর অভিনেতা হিসেবে তাঁর নিজের প্রত্যাশাই পূরণ করতে পারে নি বলা হচ্ছে। ককপিটকে দেব-কোয়েল জুটির চলচ্চিত্র হিসেবে প্রচারণা না চালিয়ে দেব-রুক্মিণীকে নতুন জুটি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টাই ‘ককপিট’ এর ব্যর্থতার অন্যতম কারণ বলছেন অনেকে।

দেবের সামনে আছে অনিকেত চট্টোপাধ্যায় এর নতুন ছবি ‘কবির’ এর কাজ। এই ছবির মাধ্যমে আবারও নতুন যুদ্ধে নামছেন ‘প্রযোজক’ দেব। দেখা যাক, সুপারহিট ‘নায়ক’ দেব ‘প্রযোজক’ হিসেবে হিট হওয়ার পরীক্ষায় কতটুকু সফল থাকতে পারেন। -টাইমস অব ইন্ডিয়া

Tags: ককপিটকোয়েলদেব
Previous Post

ইসির সঙ্গে বিএনপির সংলাপের পর নির্বাচনপূর্ব পরিস্থিতি

Next Post

সহজে তৈরি ভুয়া খবরের স্ক্রিনশটে ভাসে ফেসবুক

Next Post
স্মার্টফোনে ভুয়া খবরের স্ক্রিনশট দেখাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজে তৈরি ভুয়া খবরের স্ক্রিনশটে ভাসে ফেসবুক

বিশাল ফুলের চিত্র, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’এ নাম লেখাতে চলেছে লাইফবয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT