চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির সঙ্গে বিএনপির সংলাপের পর নির্বাচনপূর্ব পরিস্থিতি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:23 অপরাহ্ন 15, অক্টোবর 2017
in সম্পাদকীয়
A A
বিএনপি নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ব্যর্থ হয়ে গেলে গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে বিএনপি নেতৃত্ব। সংলাপের আগেই প্রধান নির্বাচন কমিশনার আত্মবিশ্বাসী ছিলেন বিএনপির বিষয়ে। আজকের সংলাপে বিএনপির সক্রিয় ভূমিকা দেশের নির্বাচনী পরিস্থিতিতে একটি ইতিবাচক দিক। সংলাপ থেকে বের হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কিছুটা আশাবাদী হতেই হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন: ২ ঘণ্টা ৩৫ মিনিটের সংলাপ নিছক প্রহসনের সংলাপ হবে না বলে আমরা করছি। কমিশন আমাদের প্রস্তাবগুলো সানন্দে গ্রহণ করেছে এবং তারা আলোচনা করে তাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। আজকের সংলাপে বিএনপি প্রতিনিধিদল ২০টি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রস্তাবগুলো হচ্ছে- নির্বাচনকালীন সহায়ক সরকার, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন, ১/১১-এর সময়ে দায়ের করা খালেদা জিয়ার সকল মামলাসহ বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশকৃত মামলা তুলে নেয়া, গুম-খুন বন্ধ করা, সকল দলকে সভা-সমাবেশ করতে দেয়া, ১৯৭২ এর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রশাসনকে নির্দলীয়করণ, ব্যালট পেপারে দৃশ্যমান জলছাপের ব্যবহার, প্রবাসী ও কারাভোগীদের ভোটার তালিকায় সংযোজন ও মৃতদের নাম বাদ দেয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা। বিএনপির সংলাপে যোগদান ও প্রস্তাবগুলো সর্ম্পকে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বিএনপির বিগত আমলের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্যও দিয়েছেন সিইসি। সার্বিক দিক বিবেচনা করলে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে বলে আমরা ধরে নিতে পারি, যা ভোটভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ। বিএনপির দাবিগুলোর প্রেক্ষাপট ও ন্যায্যতা যাচাই করে ইসি যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাদের আশাবাদ। শুধুমাত্র সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় নয়, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হোক এই আমাদের প্রত্যাশা।

Previous Post

ইউনেস্কোর নতুন মহাপরিচালক

Next Post

দেব কি তবে এখন টলিউডের ঘৃণার পাত্র?

Next Post

দেব কি তবে এখন টলিউডের ঘৃণার পাত্র?

স্মার্টফোনে ভুয়া খবরের স্ক্রিনশট দেখাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজে তৈরি ভুয়া খবরের স্ক্রিনশটে ভাসে ফেসবুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT