চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-ইমরুলদের ‘শেষ’ না করতে মুশফিকের অনুরোধ

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
1:50 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলন একেবারে শেষ মুহূর্তে। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম শেষ প্রশ্নের ঘোষণাও দিয়ে বসেছেন। সেই প্রশ্নের উত্তরও মিলল। তখন সংবাদকর্মীদের মাঝে চঞ্চলতা, দ্রুত যার যার অফিসে সারকথা পাঠানোর তৎপরতা। হঠাৎই ছেদ টালন একটি ভরাট কণ্ঠ, আমার একটা রিকোয়েস্ট ছিল, একটা রিকোয়েস্ট…!

মুহূর্তের নীরবতা। যখন চকিত ফিরল, দেখা গেল তার কথা শুনতে আসা সংবাদকর্মীদের নিজের অন্তরস্থ কথা শোনানোর জন্য আকুতিটা ঝরছে স্বয়ং টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠ থেকেই।

সাউথ আফ্রিকা সফরের জন্য দলের একাংশ বিমানে চেপেছে শনিবার সকাল ১০টায়। বাকিরা উড়াল দেবে সন্ধ্যা ৭টায়। যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যথানিয়মে হাজির হতে হল মুশফিককে। সেটারই শেষাংশে মুশফিকের দিক থেকে ছুটে এল দলে নড়বড়ে পারফরম্যান্স প্রদর্শন করে চলা খেলোয়াড়দের পাশে থাকাতে বলার আকুতি।

‘সৌম্য-ইমরুল যাদের একটু খারাপ সময় যাচ্ছে, তাদের নিয়ে এমন কোনও সমালোচনা করবেন না যে, তাদের উপর চাপ হতে পারে, ক্যারিয়ারটা শেষ হয়ে যায়।’

গত কিছুদিন অনুজ্জ্বল পারফরম্যান্সের জন্য সৌম্য-ইমরুলকে নিয়ে অনেক কথা হয়েছে। প্রোটিয়া সিরিজের দলেও আছেন তারা। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে খুব একটা বাঁকা প্রশ্নও ছুটে যায়নি মুশফিকের দিকে। তারপরও সতীর্থদের আগলে রাখতে মুশফিকের আগ বাড়ানো পদক্ষেপ।

তবে কী টানা খারাপ খেলার মধ্যে থাকা কাউকে নিয়ে সংবাদকর্মীদের সমালোচনামূলক কথা লিখতে বারণ করছেন টাইগারদের টেস্ট অধিনায়ক? মুশফিকের পরের কথাতে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে।

‘সমালোচনা হতেই পারে, সেটা সমস্যা নয়। কিন্তু অপ্রয়োজনীয় ভাবে ওদের উপর এমন কোনও চাপ এনে দিয়েন না যে, ওরা ওদের স্বস্তির জায়গাটা থেকে বেরিয়ে আসে। দিনশেষে ওরা যদি পারফর্ম করতে না পারে, দল থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্যই ক্ষতি।’

ক্ষতিটা যে মুশফিকের বা অন্যকারো নয়, বাংলাদেশ দলেরই, সেটা দ্বিতীয়বার বলে মর্মার্থটা আরও পরিষ্কার করতে চাইলেন টেস্ট দলপতি। সঙ্গে মনে করিয়ে দিলেন সৌম্যরা যে মাপের খেলোয়াড়, একটা দেশ-দল সবসময় তাদের মত প্রতিভাবানদের পায় না। দীর্ঘ সময়ের অপেক্ষা করেই এমন মানের খেলোয়াড়ের জন্য অপেক্ষাটা ফুরোয়।

‘আমার মনে হয়, দলে এখন যারা খেলোয়াড় আছে, তাদের মানের কাউকে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেট এখন অনেক কঠিন একটা জায়গা। বছরে নয় মাসই খেলার মধ্যে থাকতে হয়। এখানে টানা পারফর্ম করা, অনেক বিশ্লেষণ থাকে, অনেককিছু থাকে, কিছুটা কঠিন।’

যারা সবসময় নিজেদের সেরাটা দিতে পারছে না, সমালোচনা করেও তাই তাদের পাশে থাকার আবেদন অধিনায়কের। তবে সেই সমালোচনাটা গঠনমূলক হবে বলেই প্রত্যাশা তার।

‘অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু তাদের কারও জন্য এমনভাবে প্রশ্ন কইরেন না যে, তাদের আত্মবিশ্বাসে লাগে। আমরা অনেক সময় অনেককিছু না দেখতে চাইলেও এদিক-ওদিক থেকে ঠিকই কানে এসে যায়। অনেকে হয়ত বলবে এটা কোনও প্রভাব ফেলে না। কিন্তু অনেকের ক্ষেত্রেই অনেকসময় এটা প্রভাব ফেলতে পারে।’

সমালোচনাটা কিরকম হতে পারে সেটারও একটা পথ বাতলে দিলেন মুশফিক, ‘ওদের একটু স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিলে, এই বিশ্বাসটা দিলে যে- ওদের বাংলাদেশ দলকে প্রেজেন্ট করার যোগ্যতাটা আছে; দেখবেন তাতে ওরা আরও ভালো পারফর্ম করবে। যেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো হবে।’

সতীর্থদের আগলে রাখার পাশাপাশি তাদের উদ্দীপ্ত করার জন্য সমালোচনাটাও যে দরকার সেটিও বারবার মনে করিয়ে দিলেন মুশফিক। সঙ্গে আর যেটা বললে, একটু সময় দিতে।

‘ভবিষ্যতে আমাকে নিয়েও সমালোচনা করেন। সেটা সমস্যা নয়। কারণ আমার রিপ্লেস অনেক আছে! কিন্তু ওরা কিছু খেলোয়াড় আছে, তাদের বদলি খুবই কম বাংলাদেশ দলে। সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।’

সৌম্য-সাব্বিরদের প্রতিভা নিয়ে অবশ্য খুব বেশি প্রশ্ন নেই কারও। তারা পারফর্মও করেছেন। কিন্তু ঘাটতিটা থেকে যাচ্ছে ধারাবাহিকতার ক্ষেত্রে। প্রশ্নটা তাই মাঝেমধ্যে চাড়া দিয়ে ওঠে, দল কী তাদের কেবল টেনে চলেছে! মুশফিক আগাগোড়া সেটাকেই ভুল ভাবনা বলতে চাইলেন। যোগ্য নেতার মত আগলে রাখতে চাইলেন সতীর্থদের।

Tags: ইমরুলমুশফিকসাব্বিরসৌম্য
Previous Post

জাবিতে ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’

Next Post

ইরির সঙ্গে যৌথ উদ্যোগে অত্যাধুনিক কৃষি গবেষণা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরির সঙ্গে যৌথ উদ্যোগে অত্যাধুনিক কৃষি গবেষণা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকেই সামাল দিতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT