চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
1:45 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2017
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় পর্যায়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে পাঠদান ও গবেষণার গুরুত্ব বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ নামে নতুন একটি ইনস্টিটিউট।

চলতি বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই এ ইনস্টিটিউটের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান।

তিনি জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই এ ইনস্টিটিউট মোট ২৫ জন (প্রস্তাবিত) শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এর মধ্যে ছাত্রদের জন্য নির্ধারিত রয়েছে ১৩টি আসন এবং ছাত্রীদের জন্য রয়েছে ১২টি আসন। ইতোমধ্যেই নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ২৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০০তম সভায় বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। নতুন এই ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘শিক্ষার সঙ্গে মানবিক সংস্কৃতির দীপ্তি ঘটাবে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতির এই ইনস্টিটিউট। সাহিত্য ও সংস্কৃতির তুলনামূলক পাঠ সংলগ্নতার মাধ্যমে উদার ও মানবিক দৃষ্টিভঙ্গি অর্জনই আমাদের লক্ষ্য।’

“মাল্টি ডিসিপ্লিনারি পদ্ধতিতে এ ইনস্টিটিউটটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি পাঠের জন্য বাংলাদেশে পথিকৃৎ হিসেবে ভূমিকা পালন করবে আশা রাখি। আর দেশী-বিদেশী সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এই ইনস্টিটিউটটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে”।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘আই’ ইউনিটের অধীনে ইনস্টিটিউটে’র ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ভর্তি ও আবেদন করতে হলে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজীতে সর্বনিম্ন ‘বি’ গ্রেড থাকতে হবে।

বাংলা ১৫, ইংরেজী ১৫, বিশ্বসাহিত্য ১০, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ১০, সাধারণ জ্ঞান ১০ এবং সংস্কৃতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ইতিহাস ও ঐতিহ্য ১০ করে সর্বমোট ৮০ নম্বরের প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tags: বঙ্গবন্ধু
Previous Post

আমির খানের এ কেমন হাল

Next Post

সৌম্য-ইমরুলদের ‘শেষ’ না করতে মুশফিকের অনুরোধ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্য-ইমরুলদের ‘শেষ’ না করতে মুশফিকের অনুরোধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরির সঙ্গে যৌথ উদ্যোগে অত্যাধুনিক কৃষি গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT