চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাবিদ’ মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন ও বন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
সাবিনা ইয়াসমিন ও বন্যা মঞ্চে গাইছেন, বাংলাবিদ অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মঞ্চে গাইবেন বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। শুক্রবার সন্ধ্যায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর চূড়ান্ত পর্ব ও মহোৎসবের মঞ্চে গাইতে দেখা যাবে এই বরেণ্য দুই শিল্পীকে। সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এই আসর।

সাবিনা গাইবেন দেশাত্মবোধক ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ আর বন্যার কণ্ঠে থাকবে রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমনি’। মূলত গান দুটি থেকে প্রতিযোগীদের নানা প্রশ্ন করা হবে, এবং এ বিষয়ে তাদের নম্বর বরাদ্দ থাকবে।

প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকবেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক আনিসুল হক ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানটি পরিচালনা করবেন তাহের শিপন। প্রতিযোগিতার এই চূড়ান্ত পর্ব বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে।

৩৫ হাজার প্রতিযোগী থেকে সর্বশেষ টিকে থাকা ৬জন প্রতিযোগীকে নিয়ে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আর এই পর্বে সেরা ছয় প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হবেন শ্রেষ্ঠ প্রতিযোগী।

সেরা ৬ প্রতিযোগী হলো- সোয়েব আনিয়াদ খান তুর্য (পাবনা), সিরাজুল আরিফিন (খুলনা), রাইসা সালসাবিল (লক্ষীপুর), নুসরাত সায়েম (ঢাকা), প্রতীক পনতীর্থ (সিলেট) ও সমর্পন বিশ্বাস (খুলনা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন খায়রুল বাশার।

৭টি বিভাগীয় শহরে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটির প্রথম ধাপ। দেশের সব বাংলা, ইংরেজি ও মাদ্রাসা কারিকুলামের ষষ্ঠ থেকে দশম শ্রেণির (ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড সিক্স থেকে ও-লেভেল) ৩৫ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে শীর্ষ ৮০ জনকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ।পরবর্তীতে সাহিত্য ও ব্যাকরণভিত্তিক প্রশ্ন, মজার বাগধারা, ছবির ধাঁধা, বাজানো পর্ব, উপস্থিত বক্তৃতা, সৃজনশীল লেখনী, সমসাময়িক ছবির ভুলসহ বৈচিত্র্যপূর্ণ নানা প্রতিযোগিতা নিয়ে সাজানো স্টুডিও রাউন্ড শেষ হয়।

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর শ্রেষ্ঠ প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। ২য় ও ৩য় সেরা প্রতিযোগী পাবে যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

এছাড়া শীর্ষ দশের প্রত্যেকেই পাবে ল্যাপটপ, বইয়ের আলমারি এবং বইসহ মোট ৫০ হাজার টাকা মূল্যমানের পুরস্কার সামগ্রী।

Previous Post

কেন তরুণদের গণমাধ্যমে আসতে নিষেধ করি

Next Post

পর্ন দেখা বাদ দিয়ে বিশ্ব দেখছিল আইফোন উম্মোচন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পর্ন দেখা বাদ দিয়ে বিশ্ব দেখছিল আইফোন উম্মোচন

চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য গহীন বালুচর ছবির প্রথম পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গহীন বালুচর’ ছবির প্রথম পোস্টার প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT