চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গহীন বালুচর’ ছবির প্রথম পোস্টার প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য গহীন বালুচর ছবির প্রথম পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার প্রকাশিত হলো নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম ছবি ‘গহীন বালুচর’ এর প্রথম পোস্টার। নির্মাতা তার নিজস্ব ফেসবুক পেইজে ছবির পোস্টার প্রকাশ করেন। এই পোস্টার প্রকাশের পর থেকেই তার শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।

গত ৯ জুলাই কোন কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘গহীন বালুচর’। ২০ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

জানা গেছে, ১৬ সেপ্টেম্বর জি-সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রথম গান ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’।

চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো ‘গহীন বালুচর’-এর মূল তিনটি চরিত্র এক তরুণ ও দুই তরুণী। তারা হলেন: লাক্স তারকা নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও ভিট মডেল জান্নাতুন নূর মুন।

তাদের মধ্যে এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নীলা ও তানভিরের। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ।

ছবিটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান।

ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।গহীন বালুচর ছবির পোস্টার, যেখানে দুটি নারী চরিত্র ও একটি নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Tags: গহীন বালুচর
Previous Post

পর্ন দেখা বাদ দিয়ে বিশ্ব দেখছিল আইফোন উম্মোচন

Next Post

ত্রাণ দেওয়ার নামে রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের

ত্রাণ দেওয়ার নামে রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিক ও বিশ্লেষকদের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া পরিবারের নামে মিথ্যাচার নতুন ষড়যন্ত্রের অংশ: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT