চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহো-পাউলিনহোর গোলে অপ্রতিরোধ্য ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধে সাইডবেঞ্চে বসে উসখুস করছিলেন। বিরতির পরে মাঠে নেমেই ফিলিপে কৌতিনহো ফুটবল বিশ্বকে জানান দিলেন, কেন তিনি বার্সার কাছে এত দামি! তার সঙ্গে পাউলিনহোর গোল, বাছাইপর্বে টানা নবম জয় টিটের দলের।

শুক্রবার ভোরে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ অ্যারেনা ডি গ্রিমিতোতে শুরু থেকেই হাল্কা চালে খেলেছে সেলেসাওরা। প্রথমার্ধ থেকেই দেখা মিলেছে ব্রাজিলিয়ানদের চিরাচরিত মন জুড়ানো ফুটবলশৈলী। নেইমার-উইলিয়ান-জেসাসরা গোল করার চেয়ে যেন বেশি ব্যস্ত ছিলেন ইকুয়েডর রক্ষণের পরীক্ষা নিতে।

এমন পরীক্ষায় প্রথমার্ধে অল্পের জন্য পাস করে গেছে ইকুয়েডর রক্ষণ। ৯ মিনিটে বার্সার নতুন রিক্রুট পাউলিনহোর অসাধারণ এক আক্রমণ প্রতিহত করেছেন ইকুয়েডর গোলরক্ষক বানগুয়েরা। প্রতিপক্ষের তিন জন খেলোয়াড়কে পরাস্ত করা এই বার্সা মিডফিল্ডার আটকে গেছেন বানগুয়েরা দেয়ালে।

পরের মিনিটে উইলিয়ানের ২০ গজী দূরপাল্লার শট প্রায় কাঁপিয়ে দিয়েছিল অতিথিদের।

ম্যাচের ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসও আটকে গেছেন ইকুয়েডর গোলরক্ষকের কাছে। কাসেমিরোর ডিফেন্স চেরা পাস অল্পের জন্য প্রতিপক্ষের জালে জড়াতে পারেননি এই ম্যানসিটি ফরোয়ার্ড। শুরুর অর্ধ তাতে গোলশূন্যই থাকে।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে রেনাতো অগুস্তোর বদলি হিসেবে মাঠে নামেন কৌতিনহো। এর ৯ মিনিট পরেই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। উইলিয়ানের কর্নার কিক জায়গা মত খুঁজে পায় পাউলিনহোকে। ডি-বক্সের বামপ্রান্ত থেকে জায়গা বের করে নিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন এই মিডফিল্ডার। এই গোলে বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ গোল হয়ে গেল পাউলিনহোর।

ম্যাচের ৭৬ মিনিটে জেসাসের জোরাল শট প্রতিহত করতে গিয়ে উল্টো কৌতিনহোর পায়ে ঠেলে দেন ইকুয়েডর গোলরক্ষক। সেই ভুলের সুযোগ বিন্দুমাত্র অপচয় না করে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনহো।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট হল শীর্ষে থাকা ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকল সেলেসাওরা, সঙ্গে টানা নয় জয়। প্রথম ম্যাচে চিলির কাছ হার দেখার পর হারকে কাঁচকলা দেখিয়ে চলেছে টিটের দল।

Tags: বিশ্বকাপ বাছাই পর্বব্রাজিল
Previous Post

আপনার রান্নাঘর প্রস্তুত তো?

Next Post

নারায়ণগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ বোম্ব ডিসপোজাল ইউনিট

Next Post
নারায়ণগঞ্জের কুমিল্লা হাউজে বোম্ব ডিসপোজাল কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ‘কুমিল্লা হাউজে’ বোম্ব ডিসপোজাল ইউনিট

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেমন হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT