চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর নাম বাহুবলী

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
7:42 অপরাহ্ন 29, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
প্রায় আড়াই ফিট লম্বা আর বাঁকা শিং এর কারণে তার নাম বাহুবলি।

প্রায় আড়াই ফিট লম্বা আর বাঁকা শিং এর কারণে তার নাম বাহুবলি।

গাবতলী গরুর হাট। প্রধান ফটক দিয়ে ঢুকে হাতের ডানে একটু সামনে মানুষের জটলা। জটলার কারণ লম্বা শিংওয়ালা দুটি গরু। প্রায় আড়াইফিট লম্বা শিং দেখতে যেমন রাজকীয় গরুর নামও তেমন চমকপ্রদ। ‘বাহুবলী’।

চ্যানেল আই অনলাইনকে বিক্রেতা আব্দুল মালিক জানালেন, গরুগুলো এসেছে ভারতের রাজস্থান থেকে। এদের মধ্যে লম্বা, বাঁকা শিংওয়ালাটার নাম বাহুবলী। অন্যটার নাম দেওয়া হয় নাই। পাঁচলাখ করে দাম হাঁকছেন প্রতিটি গরুর। চারলাখ টাকা দাম উঠলে বিক্রি করে দেবেন বলে জানান তিনি।

দৃষ্টিনন্দন শিং ও উচ্চতার কারণে এর নাম দেওয়া হয়েছে বাহুবলী। এ নামে ভারতে তুমুল জনপ্রিয় একটি চলচ্চিত্র উপমহাদেশের দর্শকের মন জয় করে নিয়েছে।

বাহুবলী ছাড়াও শাহরুখ খানের জনপ্রিয় চরিত্র ‘ডন’ ও কলকাতার আরেক আলোচিত ছবি ‘পাগলু’ নামেও গরু উঠেছে গাবতলী পশুর হাটে।

ডনকে সামলানো মুশকিল
বাহুবলীর একটু সামনে সাদা-কালো রঙের এক জোড়া গরু। একটা শান্তশিষ্ট, অন্যটা সবার দিকে তাকাচ্ছে রাগী চোখে। তার কাছে কেউ যেতেই ফোঁস করে উঠছে।

বিক্রেতা কামাল হোসেন জানালেন, সাদা-কালো রাগি গরুটার নাম ‘ডন’। ডন একবার রেগে গেলে বাগে আনা কঠিন। এজন্য এর নাম ডন রাখা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে বিক্রেতা বলেন: ডনের পাশে যেটা দেখছেন ওর নাম রাজাবাবু। রাজাবাবু ও ডন একই মালিকের। নরসিংদীর মাধবদী থানার আলগীবাজার গ্রামের এমরান ভুঞার খামারের গুরু এগুলো। তার খামারে প্রায় ৪০টা গরু আছে। বড় দুটো গাবতলী গরুর হাটে আনা হয়েছে। কারণ এখানে বড় বড় ক্রেতা আসেন।

শামলানো মুশকিল বলে তার নাম ডন।
সামলানো মুশকিল বলে তার নাম ‘ডন’

কামাল হোসেন জানান, ডনকে সামলাতে লাগে ৪ জন। দিনে ৫ কেজি করে দুধ খেত ছোটবেলায়। ডনের ওজন ২৯ মন। লম্বায় ১১ ফুট, দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুট। ডনের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। এখন পর্যন্ত দাম উঠেছে ছয় লাখ। ঈদের এখনো চারদিন বাকি। বৃহস্পতিবার থেকে প্রকৃত ক্রেতা আসতে শুরু করবে। তখন দাম বাড়বে বলে আশাবাদী কামাল হোসেন।

রাজাবাবু ও ডনের বিশেষত্ব জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘গাবতলীর হাটে যতগুলো বড় গরু আসছে সবার চেয়ে ডনের ফিটনেস ভালো। সবগুলো বড় গরুকে ফ্যান দিয়ে বাতাস করতে হয়। কিন্তু ডনের বাতাস লাগে না। কারণ আমরা মোটাতাজা করার জন্য ইনজেকশন দেইনি।’ ডন রাজাবাবুর মাংস স্বাস্থ্যসম্মত বলে দাবি করেন কামাল।

‘পাগলু’ ‘ছোট’ সম্পর্কে খালাতো ভাই
গাবতলী হাটে ঢুকতেই হাতের বামে রয়েছে বেশ কয়েকটি বড় গরু। এর মধ্যে ‘পাগলু’ সবার নজর কেড়েছে। দীর্ঘদেহী ও কালো কুচকুচে গায়ের রঙ দেখে হাতি বলে ভুল হতে পারে। পাগলুর পাশে একটু ছোট আরেকটা গরু। সেটাও দেখতে পাগলুর মতো। তবে সেটার নাম ‘ছোট’।

পাগলুর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ। পাশের ‘ছোট’ বাহুবলির খালাতো ভাই।
পাগলুর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ। পাশের ‘ছোট’ বাহুবলির খালাতো ভাই।

পাগলু ও ছোটর মালিক আব্দুল করিম। তার বাড়ি আমিন বাজারের বড়দেশি গ্রামে। তিন বছর আট মাস বয়সী ৪৫ মন ওজনের পাগলুর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ ঠাকা। ১২/১৩ লাখ হলে বিক্রি করবেন তিনি।

আব্দুল করিম বলেন: ‘পাগলু যতসময় দাঁড়িয়ে থাকে ঠিক ততসময় শুয়ে থাকে। ধরেন যদি আধাঘণ্টা দাঁড়িয়ে থাকে তো ঠিক আধাঘণ্টা শুয়ে থাকবে। ছোটবেলা থেকে এটা ওর স্বভাব। এছাড়া যখন ওজন কম ছিল খুব দৌড়ে বেড়াত। তাই ওর নাম পাগলু। পাশে যে গরুটাকে দেখছেন, একটু ছোট বলে ওর নাম ছোট। পাগলু আর ছোট খালাতো ভাই। পাগলুর মা, ছোটর মা দুই বোন।

পাগলু একবার ছোটাছুটি করছিল। থামাতে গিয়ে আব্দুল করিমের বাবা রশি টেনে ধরেন। রশির এক প্রান্ত প্যাঁচ লেগে যায় বুড়ো আঙ্গুলে। পাগলু সেই সময় এত জোরে রশি টান দেয় যে আব্দুল করিমের বাবার হাতের বুড়ো আঙ্গুল খসে পড়ে যায় বলে জানালেন গরুর মালিক।

কুষ্টিয়া থেকে এসেছে বাদশাবাবু
কুষ্টিয়া সদরের রুজদার শেখ তার পালা গরু নিয়ে এসেছেন গাতবলী গরুর হাটে। লাল রঙের সুদর্শন গরুর নাম বাদশাবাবু। শাহিয়ান জাতের বাদশাবাবুর বয়স সাড়ে চার বছর। ছয় দাঁতের গরুটির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। এখন পর্যন্ত দাম উঠেছে সাড়ে ছয়লাখ।

বৃহস্পতিবার কিংবা শুক্রবার গরুর চাহিদা বাড়বে। সে সময়েই কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে বলে আশাবাদী রুজদার শেখ।

উটের সঙ্গে সেলফি তোলার হিড়িক
গাবতলি গরুর হাটে তিনটি পাকিস্তানি উট আনা হয়েছিল, দুটি বিক্রি হয়ে গেছে। এখন আছে একটি মাত্র উট। ক্রেতা দেখা না গেলেও উট দেখতে সাধারণ মানুষের ভিড় লেগেই আছে। তরুণ ছেলে-মেয়েরা উটের সঙ্গে সেলফি তুলছে।

উট বিক্রেতা জানালেন, প্রতিটি উট ১৩-১৫ লাখ ও দুম্বা তিন/চার লাখ টাকায় বিক্রি হচ্ছে। উট ও দুম্বার চাহিদা অনেক।

উটের সঙ্গে সেলফি।
উটের সঙ্গে সেলফি

ছবি: মুহাম্মদ আসাদুল্লাহ

Tags: কোরবানিকোরবানি ঈদগাবতলীগাবতলী পশুর হাটডনবাহুবলি
Previous Post

চট্টগ্রাম টেস্টের টিকিট ৩ সেপ্টেম্বর

Next Post

রোহিঙ্গা ইস্যুতে উদ্বিগ্ন আওয়ামী লীগ

Next Post
আলোচনাসভায় অংশ নেওয়া রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে উদ্বিগ্ন আওয়ামী লীগ

অপহৃত ব্যবসায়ী অনিরুদ্ধের খোঁজে ব্যস্ত পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT