বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজনের জন্য চট্টগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঈদ-উল-আযহার দুই দিন পর ৪ সেপ্টেম্বর বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল ১ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাবে।
মঙ্গলবার ম্যাচ আয়োজনে প্রস্তুতি পর্যালোচনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে সমন্বয় সভার আয়োজন করা হয়। এতে বিসিবি’র সহ-সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, চট্টগ্রাম টেস্টের টিকিট বিক্রি শুরু হবে ৩ সেপ্টেম্বর। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।









