চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো মেয়ে টিশার্ট পরলেই কামভাব জাগ্রত হয়ে যাবে!

মালবিকা শীলা by মালবিকা শীলা
1:46 অপরাহ্ন 24, আগস্ট 2017
in মতামত
A A
বৃহৎ ইটের ভবন, শহরের কেন্দ্রে, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্যিস প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সসম্মানে অনার্স মাস্টার্স শেষ করে ভেগে আসতে পেরেছিলাম! অনার্সে পড়ার সময় মৈত্রী হলে আমরা অনেকেই টিশার্ট, মিডি, জিন্স, স্কার্ট পরতাম। মাস্টার্সে পড়ার সময় ফয়জুন্নেসা হলে আমি আর আমার রুমমেইট দোলন দুজনেই স্লিভলেস কালো গেঞ্জি আর জিন্সের শর্টস পরতাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, মেয়েরা হলে পায়জামা টিশার্ট পরতে পারবে না, কারণ এটা অশালীন পোশাক! বাহবা সাবাস!

আমরা টিশার্ট, জিন্স, স্কার্ট পরে বাইরে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে আড্ডা দিয়েছি ঘন্টার পর ঘন্টা। বাই দ্য ওয়ে, তখন মার্কেটে ধর্ষণ কিন্তু আজকের মতো এতো হট আইটেম ছিলো না! যতো বিধিনিষেধ বাড়বে, ততো আকর্ষণ বাড়বে। ততো বাড়বে যৌন হতাশা। যৌন অবদমনের শিকার হবে শিশু থেকে গরু ছাগল অব্দি! প্রমাণ পাচ্ছেন না!

রোজার দিনে ঘরের মহিলারা রোজা রেখেও ইফতারি বানান না? কই কেউ তো জিহ্বার পানি ফেলতে ফেলতে টুপ করে একটা পেঁয়াজু বা এক খাবলা ছোলা খেয়ে ফেলেন না! এর কারণ কি? কারণ হচ্ছে এঁরা সংযম জানেন। কিন্তু ধর্ম রক্ষার নামে কিছু অসভ্য লোকজন রেস্টুরেন্ট বন্ধ করতে লাঠিসোটা নিয়ে ছোটে! খাবার দেখলেই যদি আপনার রোজা ছুটে যায় সেটা কার দোষ! এদেরকে আসলে ঘাড় ধরে দিনমজুরি করতে দেওয়া দরকার! রোজা রেখে ঠাঠা পড়া রোদে একদিন রিক্সা চালিয়ে দেখেন কেমন লাগে! অসুস্থ মানুষ, শিশু, অন্য ধর্মের মানুষ অথবা কেউ রোজা না রাখতে চাইলে তাদেরও আপনারা বাধ্য করবেন না খেয়ে থাকতে! সত্যিই আপনারা প্রমাণ করে ছাড়লেন, জোর যার মুল্লুক তার! ঘরের মধ্যে কে কি করবে, কে কি পরবে এগুলোও যদি কর্তৃপক্ষ ঠিক করে দেয় সেটা কি অধিকার হরণ করা নয়!

হলের ভেতর ছেলেরা খালিগায়ে লুঙ্গি অথবা শর্টস পরে থাকতে পারলে মেয়েরা কেন টিশার্ট পায়জামা পরে থাকতে পারবে না! গরমের দেশে ঘরের মধ্যেও কি একটু রিল্যাক্সড পোশাক মেয়েরা পরবে না! যদি ব্রা প্যান্টি পরতো তাহলেও বুঝতাম আমাদের কালচারের সাথে সেটা বেমানান। বিশ্ববিদ্যালয়ে পড়া মফস্বলের অনেক মেয়েই হয়তো পারিবারিক, সামাজিক কারণে নিজের বাড়িতে টিশার্ট পরতে পারে না। হলে এসে ওরা একটু নিজের মতো করে থাকে। এখন সেখানেও যদি এরকম হাস্যকর বিধিনিষেধ আরোপ করেন তাহলে তো বিপদ! যারা চায় তারা বোরখা, হিজাব, আলখাল্লা, পাগড়ি, জোব্বা পরুক, আর যারা চায় তারা টিশার্ট, পায়জামা পরুক না!

আপনাদের সমস্যা আসলে আপনারা নিজেরাই, সংযম নামের কোনো বালাই আপনাদের মধ্যে নাই! কোনো মেয়ে টিশার্ট পরলেই কি তাকে দেখে আপনার কামভাব জাগ্রত হয়ে যাবে! আধুনিকতা মানে কিন্তু টাইট বা খোলামেলা কাপড় পরে উচ্ছৃঙ্খলতা নয়। আধুনিকতা হচ্ছে আপনার দেখার যে দৃষ্টিটা সেটা। যার যেটা মর্জি সে পরুক, সেটা দেখে আপনার চুলকানি হলে সমস্যাটা আসলে কার বলুন তো! এরকম সেক্সুয়ালি ডিপ্রাইভড পার্ভার্টেড লোকদের কোনো ন্যুড বিচে ছেড়ে দিলে তো তাদের চোখ কোটর ছেড়ে সূর্যস্নানরতা মেয়েদের পিছুপিছু ওদের ঘর পর্যন্ত চলে যাবে!

সব কিছুতে আপনাদের ক্ষমতার পেশি প্রদর্শন না করলেই কি চলে না! ক্ষমতা থাকলে, যাদের টিশার্ট দেখে চুলকানি হয় তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেখান! অপরাধের মাত্রা পোশাকে পরিবর্তন আনলে কমবে না। পরিবর্তন আনতে হবে আপনাদের পচে যাওয়া মগজে, আপনাদের নষ্ট হয়ে যাওয়া অসভ্য দৃষ্টিতে!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: অশালীন পোশাকঢাকা বিশ্ববিদ্যালয়সুফিয়া কামাল হল
Previous Post

সীমান্ত এলাকায় রোহিঙ্গা প্রবেশ আবারও বাড়ছে

Next Post

জ্যাকুলিনের সন্তানদের নাম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার

Next Post
সন্তান জ্যাকুলিন

জ্যাকুলিনের সন্তানদের নাম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার

বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের ধারা নিয়ে রুল জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT