চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত এলাকায় রোহিঙ্গা প্রবেশ আবারও বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 24, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
সীমান্তে রোহিঙ্গা পরিবারের সদস্যরা অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেখানকার সেনাবাহিনীর কড়াকড়ি বাড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে এক মাসেরও কম সময়ে কয়েক হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পালিয়ে এসেছে।

বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা নেতারা বুধবার বিভিন্ন গণমাধ্যমকে জানান, গত কয়েক সপ্তাহে নতুন করে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। এর ফলে নাফ নদী সংলগ্ন কক্সবাজারের জনাকীর্ণ শরণার্থী শিবিরে ভিড় আরও বেড়ে গেছে।

এ বিষয়ে আল-জাজিরা জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত টহল আগের চেয়ে আরও কড়াকড়ি করা হয়েছে। চলতি সপ্তাহে শিশুসহ ৩১ রোহিঙ্গাকে নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করা একটি নৌকা বিজিবি-কোস্টগার্ড পুশব্যাক করেছে। কিন্তু এত কড়া ব্যবস্থার পরও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে।

নাফ নদীর সবচেয়ে কাছে অবস্থিত বালুখালি ক্যাম্প। বাংলাদেশে পৌঁছে এখানেই বেশিরভাগ শরণার্থী প্রথম ওঠে। সেখানকার অধিবাসী আবদুল খালেক জানান, শুধু আগস্টেই রাখাইনে তার গ্রাম থেকে প্রায় তিন হাজার রোহিঙ্গা ওই ক্যাম্পে উঠেছে।

অন্যদিকে আরেকটি ক্যাম্পের নেতা কামাল হোসেন জানিয়েছেন, গত ১১ দিনে প্রায় ৭শ’টি পরিবার বাংলাদেশে এসে পৌঁছেছে। শরণার্থী শিবিরে আর লোক ধারণের জায়গা না থাকায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে নতুন রোহিঙ্গা শরণার্থীরা।

Tags: মিয়ানমাররোহিঙ্গা
Previous Post

বাংলাদে‌শের প‌ক্ষের দালাল‌দের প্রতীক্ষায়

Next Post

কোনো মেয়ে টিশার্ট পরলেই কামভাব জাগ্রত হয়ে যাবে!

Next Post
বৃহৎ ইটের ভবন, শহরের কেন্দ্রে, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো মেয়ে টিশার্ট পরলেই কামভাব জাগ্রত হয়ে যাবে!

সন্তান জ্যাকুলিন

জ্যাকুলিনের সন্তানদের নাম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT