চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাককে দাফন করা হবে বুধবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 22, আগস্ট 2017
in বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজ্জাক

কথা ছিল আজ ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হবে নায়করাজ রাজ্জাককে। কিন্তু না, তার মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে এখনো দেশে এসে পৌঁছাতে পারেননি। আগামীকাল ২৩ আগস্ট বুধবার ভোর ৪টায় বাপ্পি দেশে এসে পৌঁছাবেন। এরপর সকাল ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে রাজ্জাককে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন তার ছোট ছেলে চিত্রনায়ক ও নির্মাতা সম্রাট।

তিনি আরও জানান, আগামী শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে রাজ্জাকের কুলখানি অনুষ্ঠিত হবে।

আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এখানে সম্রাট বলেন, ‘বাবাকে ক্ষমা করে দিয়েন। দোয়া করবেন সবাই। দেনা পাওনা থাকলে আমাদের তিন ভাইকে জানাবেন। বাবা যখন মারা যান আমরা সবাই পাশে ছিলাম। বাবার মৃত্যু হয়েছে শান্তির মৃত্যু।’

এর আগে আজ সকালে রাজ্জাকের দীর্ঘ দিনের কর্মস্থল এফডিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে নায়করাজ রাজ্জাকের মরদেহ ইউনাইটেড হাসপাতালের শবহিমাগারে রাখা হয়েছে।

গতকাল ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক।

Tags: রাজ্জাক
Previous Post

‘লায়ন’ সামলাতে প্রস্তুত টাইগাররা

Next Post

তরুণ সাংবাদিকদের ইংরেজি প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল

Next Post
তরুণ সাংবাদিকদের ইংরেজি প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল

তরুণ সাংবাদিকদের ইংরেজি প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল

মির্জা ফখরুল

বিচার বিভাগেও আক্রমণ চালাচ্ছে আওয়ামী লীগ: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT