চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লায়ন’ সামলাতে প্রস্তুত টাইগাররা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:40 অপরাহ্ন 22, আগস্ট 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা, মাঠে প্রস্তুতি নিচ্ছেন তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের সাফল্য মাথায় রাখলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পিন সহায়ক উইকেট হওয়ার কথা মিরপুরে। সেক্ষেত্রে থাকবে নাথান লায়নকে সামলানোর চ্যালেঞ্জও। দারুণ ফর্মে থাকা এই অজি অফস্পিনারকে সামলাতে অবশ্য পুরোপুরি প্রস্তুত টাইগার দলও।

লায়ন প্রসঙ্গে অস্ট্রেলিয়ান এক সাংবাদিকের প্রশ্নে টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস বলেছেন সেই প্রস্তুতির কথাই, ‘আমার মনে হয়, নাথান লায়ন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। আমরা তাকে খেলতে প্রস্তুত। দলের সবাই প্রস্তুত। উপমহাদেশের উইকেট স্পিনারদের সহায়ক হয়। আমরা এটা জানি এবং খেলতে প্রস্তুতও।’

অজি এই অফস্পিনারের কথা মাথায় রেখেই চট্টগ্রাম পর্বের অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছিল উদীয়মান দুই অফস্পিনার সঞ্জিত সাহা ও নাঈম হাসানকে। সাতদিনের ওই ক্যাম্পে স্থানীয় নেট বোলারদের অধিকাংশও ছিলেন অফস্পিনার। লায়নকে সামলাতে প্রস্তুত থাকারই কথা বাংলাদেশের ব্যাটসম্যানদের।

স্পিনের সঙ্গে অস্ট্রেলিয়ার পেস আক্রমণও শক্তিশালী। হ্যাজেলউড, কামিন্স ও বার্ডের মত পেসারদের নিয়ে সফরে এসেছে অজিরা। মাথায় রাখতে হবে তাদের গতি ও বাউন্স সামলানোর বিষয়টিও। ইমরুল অবশ্য বিষয়টা অত কঠিন করে দেখছেন না। ঘরের মাঠে ইংল্যান্ড, সাউথ আফ্রিকার পেসারদের সামলানো গেলে অস্ট্রেলিয়ার পেসারদের কেন নয়? আত্মবিশ্বাসী এই বাঁহাতি ব্যাটসম্যানের।

‘আন্তর্জাতিক ক্রিকেট খেলছি সাত-আট বছর হয়ে গেল। সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষেও খেলেছি। তাদেরও পেস আক্রমণ সেরা। তাদের বিপক্ষে যেহেতু খেলতে পেরেছি, আমার মনে হয় সামনেও কোনও সমস্যা হবে না।’

নাথান লায়ন

ইমরুলদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে ঘরের মাঠে সবশেষ টেস্টে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভাল খেলেছি, আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভাল কিছু পারব। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে এ মুহূর্তে সেরা দল; ইংল্যান্ডও ভাল দল ছিল।’

সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে একাদশের সবারই অবদান রাখতে হবে। তবে টপঅর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বটাই বেশি বলে মনে করছেন ইমরুল, ‘টপঅর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব অবশ্যই অনেক বেশি। প্রথম সেশনটা যারা ব্যাটিং করবে, নতুন বলের সময়টা যদি পার করে দিতে পারি, আমার মনে হয় পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়। লম্বা ইনিংস খেলা অনেক সহজ হয়ে যায়। এক থেকে চার পর্যন্ত, যারাই ব্যাটিং করবে তাদের দায়িত্বটা বেশিই।’

Previous Post

তসলিমা নাসরিন এবং নারীবাদ: ব্যক্তি ক্ষোভ নাকি মূল স্রোত?

Next Post

রাজ্জাককে দাফন করা হবে বুধবার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজ্জাককে দাফন করা হবে বুধবার

তরুণ সাংবাদিকদের ইংরেজি প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল

তরুণ সাংবাদিকদের ইংরেজি প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT