চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচ বাতিল: বিসিবির দায় কতটা?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
2:06 অপরাহ্ন 21, আগস্ট 2017
in মতামত, স্পোর্টস
A A
দুর্গন্ধযুক্ত পানিতে জন্মেছে শ্যাওলা, কচুরিপানা। ক্রিকেটের চেয়ে মাছ চাষের জন্যই বেশি উপযুক্ত এখন ফতুল্লা স্টেডিয়াম!

দুর্গন্ধযুক্ত পানিতে জন্মেছে শ্যাওলা, কচুরিপানা। ক্রিকেটের চেয়ে মাছ চাষের জন্যই বেশি উপযুক্ত এখন ফতুল্লা স্টেডিয়াম!

মূল লড়াই শুরু হওয়ার আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবে না অস্ট্রেলিয়া। ফতুল্লার দুর্গন্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন তারা। কিন্তু প্রশ্ন হল, বিসিবি এতদিন সময় পেয়েও কেন ওই দুর্গন্ধ দূর করতে পারল না? আর কেনই বা এমন লজ্জার, বিব্রতকর আর বিরল দৃষ্টান্ত স্থাপন করা হল? এর জন্য দায়ী কে?

দায় সংক্রান্ত প্রশ্ন উঠলে এদেশে একটা পুরনো স্বভাব সবার আগে সামনে চলে আসে। এই যেমন দেশের বড় বড় শহরে জলাবদ্ধতার জন্য কর্তারা একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে পর্দার আড়ালে চলে যেতে চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। বিসিবি দায় চাপাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ঘাড়ে। এনএসসির সঙ্গে বেশ কয়েকবার সভা করেও নাকি দুর্গন্ধ দূর করা যায়নি।

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘মাঠের মালিকানা আমাদের হাতে দিলে আমরা এর সমাধান করতে পারতাম।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকালও দল নিয়ে বড় একটি সমস্যার সমাধান দিলেন। মুমিনুলকে ফেরালেন প্রথম টেস্টের দলে। এর আগে শ্রীলঙ্কা সফরের সময়ও অনেক বিতর্কের সমাধান করেছিলেন। হকির ভাল-মন্দের অভিভাবকও তিনি। ক্রীড়াঙ্গনের ‘বলিষ্ঠকণ্ঠ’। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের জমি নিয়ে যখন সমস্যা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হয়ে সমাধান করেছিলেন। কিন্তু এই দুর্গন্ধ নিয়ে এখনও তিনি নীরব!  তার এই নীরবতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেই স্বাভাবিকতার পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠছে, তবে কি প্রস্তুতি ম্যাচটির গুরুত্বই বুঝতে পারেনি বিসিবি?

বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচ না খেলা অস্ট্রেলিয়ার জন্য সমস্যা নাও হতে পারে। তাদের আচরণও তেমনটা বলছে। কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচটি অনেক কিছু ছিল।

অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা হওয়ার কথা ছিল বিসিবি একাদশের সঙ্গে। যে দলে নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, ইরফান শুক্কুরের মতো উদীয়মান ক্রিকেটাররা ছিলেন। ভবিষ্যৎ ক্রিকেটাররা টানা তিন বছর হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে থেকে কতটা শিখলেন তা পরখের আদর্শ মঞ্চ হয়ে উঠতে পারত দুইদিনের ম্যাচটি। যা হয়নি, তা নিয়ে আফসোস করে আর লাভ নেই। চলুন আবার ওই দুর্গন্ধ সংক্রান্ত আলোচনায় ফিরে যাওয়া যাক।

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে টেস্ট সিরিজের আগে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে; এই সূচি চূড়ান্ত হয়েছিল ১৬ জুন। অর্থাৎ দুই মাসের বেশি সময় আগে। তার আগে থেকেই সেখানে জলাবদ্ধতা। কিছুটা প্রাকৃতিক কারণ, তবে মনুষ্য-সৃষ্ট জটিলতাই বেশি। স্থানীয় শিল্পকারখানা থেকে আসা রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি প্রবেশ করায় অনেকদিন ধরেই প্লাবিত ফতুল্লা স্টেডিয়ামের প্রবেশপথ, আউটার মাঠ ও মূল মাঠের অর্ধেকটা। দেখার কেউ ছিল না! এমন কাণ্ড পৃথিবীর খুব কম দেশে দেখা যায়। শেষ সময়ে এসে চারটি মোটর লাগিয়ে পানি সরানো গেলেও দুর্গন্ধ থেকে মুক্ত করা যায়নি পুরো এলাকা।

দীর্ঘ জলাবদ্ধতায় আউটার স্টেডিয়ামে এখন প্রায় এক-দেড় ফুট পচা ময়লা-আবর্জনার স্তূপ, কিছু জায়গায় পানিও জমে আছে। তা থেকে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ছড়াচ্ছে চরম দুর্গন্ধ।

গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শন ক্যারল যখন দ্বিতীয় দফায় বাংলাদেশে এলেন, তখন প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা পরিদর্শন করতে পারেননি। হেলিকপ্টারে চড়ে উপর থেকে প্লাবিত ভেন্যু পরিদর্শনের পর মিরপুর, চট্টগ্রাম ভেন্যু দেখেছেন খুটেখুটে। তারপরও হাতে ছিল এক মাস। দিন শেষে ‘যে লাউ সেই কদু’ অবস্থা। ‘পুষ্টি’ বুঝি একটু বেশি।

পুষ্টি= লজ্জা!

Previous Post

করণের পরবর্তী ছবিটি সন্তানদের জন্য

Next Post

খালেদা-তারেকের বিচার চান হানিফ

Next Post
হানিফ বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা-তারেকের বিচার চান হানিফ

ধর্মের খণ্ডিত ও ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে আনা হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT