চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনী নিয়ে আদালতেই কথা বলবেন প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:13 অপরাহ্ন 15, আগস্ট 2017
in আদালত
A A
প্রধান বিচারপতি আদালতে ষোড়শ সংশোধনী নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে গণমাধ্যমে কোন কথা বলবেন না জানিয়ে প্রধান বিচারপরতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যা বলার কোর্টে বলবো।

রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর থেকেই  সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাসহ প্রধান বিচারপতির সমালোচনায় সরব হয়েছেন। এমনকি বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বাসায় গিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আবদুল হামিদকেও জানান তিনি।

রায় প্রকাশের পর জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি  এ বি এম খাইরুল হক বলেন, “ষোড়শ সংশোধনীর রায় পড়ে মনে হয়েছে এ দেশ জাজেস রিপাবলিক অব বাংলাদেশ হয়ে গেছে, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আর থাকছে না।”

খায়রুল হক আদালত অবমাননা করেছেন- এমন অভিযোগ নিয়ে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতির কাছে গেলে তিনি আদালতে বলেন, ‘যেকোন রায়ের গঠনমূলক সমালোচনা হতে পারে।  কেননা গঠনমূলক সমালোচনা না হলে বিচারবিভাগ ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা সরকার বা বিরোধী দলের ফাঁদে পা দিব না।’

তবে রায়ের অপ্রাসঙ্গিক বক্তব্য এক্সপাঞ্জের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে গত ৯ আগস্ট আইনমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানান, রায়ের প্রতি সরকার পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু যেসব যুক্তিতে ওই সংশোধনী বাতিল করা হয়েছে; তা গ্রহণযোগ্য নয়।

গত ৩ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজের  করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ। এরপর গত ১ অগাস্ট পূর্ণাঙ্গ সে রায় প্রকাশিত হয়।

প্রকাশিত রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরে। পাশাপাশি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের যে সংশোধন আনা হয় তা সংবিধানের ১০৯ অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে রায়ে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

এছাড়াও রায়ের পর্যবেক্ষণে, গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

Tags: শোক দিবসষোড়শ সংশোধনীসুপ্রিম কোর্ট
Previous Post

অপারেশন আগস্ট বাইট: যেভাবে জঙ্গির সন্ধান পেল পুলিশ

Next Post

বিশ্বাসঘাতকরা সবসময়, সব প্রতিষ্ঠানেই সক্রিয়: ঢাবি উপাচার্য

Next Post
ঢাবি উপাচার্য বক্তৃতা দিচ্ছেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাসঘাতকরা সবসময়, সব প্রতিষ্ঠানেই সক্রিয়: ঢাবি উপাচার্য

টুঙ্গীপাড়ার স্মৃতি স্মৃতি কেন্দ্রের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গীপাড়ার স্মৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT