চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশন আগস্ট বাইট: যেভাবে জঙ্গির সন্ধান পেল পুলিশ

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
3:54 অপরাহ্ন 15, আগস্ট 2017
in বাংলাদেশ
A A

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নাম্বার প্রচুর জনসমাগম হয়। সেই জনসমাগমকে টার্গেট করে নব্য জেএমবির একটি সেল বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছে বলে গোয়েন্দাদের হাতে অস্পষ্ট তথ্য ছিল। সেই অস্পষ্ট তথ্যই শেষ পর্যন্ত গোয়েন্দাদের নিয়ে যায় নিহত জঙ্গি সাইফুল ইসলামের কাছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক সাংবাদিকদের বলেন, ‘অস্তিত্ব সংকটে থাকা জেএমবি নিজেদের সক্ষমতা জানান দিতে একটা হামলার জন্য মরিয়া হয়ে ওঠে। এজন্য ১৫ আগস্টকে তারা বেছে নিয়েছে বলে অস্পষ্ট তথ্য ছিল গোয়েন্দাদের হাতে। তাই ধানমন্ডি এলাকায় গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়।

এরপর পুলিশ নিশ্চিত হয় যে, ধানমন্ডি ৩২ নম্বরকে টার্গেট করে জঙ্গিরা আশেপাশে অবস্থান নিয়েছে। মিরপুর রোডের পাশাপাশি পান্থপথকেও খুব গুরুত্ব সহকারে চিহ্নিত করে পুলিশ। বিশ্বস্ত সূত্র, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় সন্দেহভাজন জঙ্গির উপস্থিতির বিষয়ে। একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয় কোন আবাসিক হোটেল বা মেসে অবস্থান তারা নিয়েছে। এরপর শুরু হয় দ্বিতীয়বারের মতো ব্লকরেইড।’

জঙ্গির গ্রেনেডের স্প্লিন্টার দেখাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

পুলিশের সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানান, ‘রেইড চলাকালে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের সব কক্ষ নক করার সঙ্গে সঙ্গে খুলে দেয়। কিন্তু সাইফুল তার ৩০১ নং কক্ষটি খোলেনি। সে তার কক্ষের ভেতর থেকে জানায়, সকালের আগে খুলবো না। করিডোরের পাশে জানালা দিয়ে সন্দেহজনক ব্যাগ ও তার দেখতে পান পুলিশ সদস্যরা। তখন ব্লক রেইডে অংশ নেওয়া পুলিশ সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দেন। যাতে ভেতরে থাকা ব্যক্তি পালাতে না পারে।’

এরপর সাইফুলকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও সে আত্মসমর্পণ করেনি বলে জানান সিটিটিসি মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। এরপর খুব দ্রুত সময়ে সোয়াট ও বোম্ব ডিসপোসাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।’

এরপর সোমবার সকালে সোয়াটের নেতৃত্বে অভিযান পরিচালনাকারী সদস্যরা গুলি করতে করতে রুমের সামনে চলে যান। তখন ওই ভবনের ভেতর থেকে একটা বিস্ফোরণ ঘটায়। পুলিশের গুলি ও আর তার বিস্ফোরণে দরজা ভেঙে যায়। তখন সে (সাইফুল) বিস্ফোরকসহ বাইরে বেরিয়ে আসে। আরেকটি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করলে সোয়াট সদস্যরা গুলি চালায়। গুলি আর দ্বিতীয় বিস্ফোরণে নিহত হয় সাইফুল।

ছবি: মুহাম্মাদ আসাদুল্লাহ এবং সাকিব উল ইসলাম

Tags: অপারেশন আগস্ট বাইট
Previous Post

বাংলাদেশে আলাদা গল্প লিখতে চান ম্যাক্সওয়েল

Next Post

ষোড়শ সংশোধনী নিয়ে আদালতেই কথা বলবেন প্রধান বিচারপতি

Next Post
প্রধান বিচারপতি আদালতে ষোড়শ সংশোধনী নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনী নিয়ে আদালতেই কথা বলবেন প্রধান বিচারপতি

ঢাবি উপাচার্য বক্তৃতা দিচ্ছেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাসঘাতকরা সবসময়, সব প্রতিষ্ঠানেই সক্রিয়: ঢাবি উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT