চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনে ইউরোপে বছরে দেড় লাখ প্রাণহানীর আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 05, আগস্ট 2017
in পরিবেশ
A A
জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা না নিলে চরমভাবাপন্ন আবহাওয়া ২১০০ সালের মধ্যে প্রতি বছর ইউরোপে দেড় লাখের মতো মানুষের মৃত্যুর কারণ হবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল পরিচালিত ও প্রকাশিত পরিবেশ বিষয়ক সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, মৃতের এই সংখ্যা বর্তমান সংখ্যার ৫০ গুণ।

ওই গবেষণায় বলা হয়, আবহাওয়া সম্পর্কিত মৃত্যুর ৯৯ শতাংশই হবে বিশ্ব উষ্ণায়নের কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহের কারণে। এর ধাক্কা ইউরোপের দক্ষিণাংশে লাগবে সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞদের মতে, গবেষণায় পাওয়া তথ্যগুলো খুবই উদ্বেগজনক।

ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের গবেষকদের চালানো ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনহাউজ গ্যাসসমূহের নিঃসরণ এবং চরমভাবাপন্ন আবহাওয়ার সৃষ্ট দুর্যোগের প্রভাব কমাতে কমাতে কিছু না করা হলে ইউরোপের জনজীবনের ওপর তার ফল ভয়াবহ হবে। গবেষণায় আশঙ্কা করা হয়েছে:

  • চরম আবহাওয়ায় নিহতের সংখ্যা ১৯৮১ থেকে ২০১০ সময়টাতে ৩ হাজার ছিল। সেটি বেড়ে ২০৭১ থেকে ২১০০ সাল সময়ের মাঝে ১ লাখ ৫২ হাজার হতে পারে।
  • ২১০০ সালের মধ্যে ইউরোপের প্রতি তিনজনে দু’জন ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে, চলতি শতাব্দীর শুরুতে যা ছিল প্রতি ২০ জনে একজন।
  • উপকূলীয় বন্যায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। একবিংশ শতকের শুরুতে যা ছিল বছরে ৬ জন, শতাব্দীর শেষদিকে তা বেড়ে বছরে ২৩৩ জনে গিয়ে দাঁড়াতে পারে।

গবেষণাটিতে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশে তাপপ্রবাহ, হঠাৎ তীব্র শৈত্যপ্রবাহ, দাবানল, খরা, নদী ও উপকূলীয় কন্যা এবং শুষ্কঝড় – সবচেয়ে ভয়ানক এই সাতটি আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা হয়েছে।

এর আগে কিছুদিন আগেই জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে আরেকটি ভীতিকর গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি গবেষক দলের পরিচালিত সেই গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়া অঞ্চলের ৩০ শতাংশ জীববৈচিত্র্য মারাত্মক তাপপ্রবাহের শিকার হতে পারে।

কার্বন নিঃসরণ কমানো না হলে ২১০০ সালের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা বেড়ে মানুষের বেঁচে থাকার যোগ্য সর্বোচ্চ তাপমাত্রার একেবারে কাছাকাছি চলে যাবে বলেও আশঙ্কা করা হয়েছে সেই গবেষণায়।

Tags: ইউরোপজলবায়ু পরিবর্তনবিশ্ব উষ্ণায়ন
Previous Post

এবার উপস্থাপক রেজওয়ানা চৌধুরী বন্যা

Next Post

ভালোবাসা চলতে থাকুক: ভাবনা

Next Post
ভাবনা

ভালোবাসা চলতে থাকুক: ভাবনা

বাংলাদেশ সফরে অজি দলে নতুন মুখ সোয়েপসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT