চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে অজি দলে নতুন মুখ সোয়েপসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 05, আগস্ট 2017
in স্পোর্টস
A A

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করা ছিল মাস দুয়েক আগেই। ১৩ সদস্যের সেই দলে আরেকজনের অন্তর্ভুক্তির কথা ছিল। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার মিচেল সোয়েপসনকে নিয়ে বাংলাদেশ আসছেন স্মিথরা।

প্রায় দশ মাস ধরে চলা বেতন-ভাতা দ্বন্দ্বের শেষে সংকটের অবসান হয়েছে। এই সংকটের মাঝেই অজি ‘এ’ দল তাদের সাউথ আফ্রিকা সফর বাতিল করে। নির্বাচকদের হিসেবে ছিল প্রোটিয়া সফরের স্কোয়াড থেকে পারফরম্যান্স দেখে একজন পেসারকে বেছে নেয়ার।

সেটি হয়নি। বাঁহাতি পেসার মিচেল স্টার্কের জায়গায় পরে একজন স্পিনারকেই বেছে নিল অস্ট্রেলিয়া। দুই স্পিনার অ্যাশটন অ্যাগার এবং নাথান লায়ন আগে থেকেই অজি স্কোয়াডে আছেন।

২৩ বছর বয়সী লেগস্পিনার সোয়েপসন অস্ট্রেলিয়ার গত ভারত সিরিজের দলেও ছিলেন। কোনও ম্যাচ খেলার সুযোগ না পেয়েই দেশে ফিরতে হয়েছিল সেবার। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২.৮২ গড়ে ৪১ উইকেট নিয়েছেন এই তরুণ।

আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। প্রথমে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ এবং পরে দুই টেস্টের সিরিজ খেলবেন স্টিভেন স্মিথরা। সফরে আসার আগে ডারউইনে একটি প্রস্তুতি ক্যাম্প করবে অজিরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৭ অগাস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু ৪ সেপ্টেম্বর।

১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, অ্যাশটন অ্যাগার, নাথান লায়ন ও মিচেল সোয়েপসন।

Previous Post

ভালোবাসা চলতে থাকুক: ভাবনা

Next Post

নিপীড়িত ছাত্রকে নিয়ে স্কুলে বাইকারদের বিশাল বহর

Next Post

নিপীড়িত ছাত্রকে নিয়ে স্কুলে বাইকারদের বিশাল বহর

রণবীরের প্রেমিকা

রণবীরের প্রেমিকা চুরি করেছেন আদিত্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT