চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
4:06 অপরাহ্ন 26, জুলাই 2017
in অর্থনীতি
A A

২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য ঘোষিত মুদ্রানীতিতে সামগ্রিকভাবে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। গত অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে অভ্যন্তরীন খাতে যেখানে ঋণের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ১৬ দশমিক ৪০ শতাংশ, সেখানে নতুন মুদ্রানীতিতে তা ০.৬০ শতাংশ কমিয়ে ১৫ দশমিক ৮০ শতাংশ করা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করেন।

বেসরকারি খাতকে তিনি ব্যাপক উৎসাহ দিতে চান উল্লেখ করে গভর্নর বলেন, দীর্ঘদিন ধরেই বিনিয়োগ একটা জায়গাতে আটকে থাকার কারণে বিনিয়োগের মন্দা কাটছে না। ফলে ব্যাংকগুলোতে প্রচুর অলস অর্থ পড়ে আছে। সেসব অর্থ বেসরকারি খাতের জন্য উত্তম জায়গা।

এসময় নতুন উদ্যোক্তা তৈরিতেও কেন্দ্রীয় ব্যাংক আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি।

ব্যাংক ঋণে সুদহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ঠিক যে, আমানতের সুদ হার কমে যাওয়ায় মানুষ আমানত বিমুখ হচ্ছে, মানুষের সঞ্চয় প্রবণতা কমছে।’

মুদ্রানীতির কারণে পুঁজিবাজারে কোন ধরণের প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে বিএসইসি কাজ করছে। তবে মুদ্রানীতির কোনো প্রভাব বাজারে পড়বে বলে মনে হয় না। তারপরেও কোন প্রতিষ্ঠানের সমস্যা হলে সেটা তখন বিবেচনা করা হবে।

নতুন মুদ্রানীতিতে সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি সরকারি ও বেসরকারি উভয় খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছে। সর্বশেষ মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৬ দশমিক ৫০ শতাংশ। নতুন মুদ্রানীতিতে এটি ২ শতাংশ কমিয়ে ১৬ দশমিক ৩০ শতাংশ করা হয়েছে।

২০১৭ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ দশমিক ১০ শতাংশ। সর্বশেষ মুদ্রানীতিতে এই খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৬ দশমিক ১০ শতাংশ। মূলত ঋণের চাহিদা কমে যাওয়ার কারণেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের চেয়ে নামিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের মুদ্রানীতিতে অভ্যন্তরীন ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৪০ শতাংশ ধরা হলেও মে পর্যন্ত বাস্তব প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১১ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে বেসরকারি খাতে ১৬ দশমিক ৫০ শতাংশ ধরা হলেও গত মে মাস পর্যন্ত সময়ে প্রবৃদ্ধি হয় ১৬ শতাংশ। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও ছিল লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে।

চলতি অথর্বছরের জন্য গড় বার্ষিক ভোক্তামূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ পরিমিত রাখা ও ৭ দশমিক ৪ শতাংশ প্রকৃত দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের বিবেচনায় রেখে মুদ্রানীতি প্রস্তুত করা হয়েছে।

Tags: বাংলাদেশ ব্যাংকমুদ্রানীতি
Previous Post

ফেরার ম্যাচে ধাওয়ানের রেকর্ড

Next Post

টানা বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগ বুধবারের পরে কমবে

Next Post
ফাইল ফটো

টানা বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগ বুধবারের পরে কমবে

কোচ কাণ্ডে মুখ খুললেন গাঙ্গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT