চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ কাণ্ডে মুখ খুললেন গাঙ্গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 26, জুলাই 2017
in স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ নিয়ে যে পরিমাণ বিতর্ক হয়েছে, তা বিরল নজির। বিতর্কের আগুন এখনও জ্বলছে। তবে অনেকে অনেক কথা বললেও একজনের কথা শুনতে আগ্রহ ছিল সবার। কাঙ্ক্ষিত সেই সৌরভ গাঙ্গুলিও এবার মুখ খুলেছেন।

গাঙ্গুলির কথা শোনার আগ্রহের কারণও রয়েছে। কারণ বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তিনি। সঙ্গে কোচের পদ পাওয়া রবি শাস্ত্রীর সঙ্গে তার বৈরি সম্পর্কের কথা তো খোলাসাই।

টিম ডিরেক্টর থাকার পর প্রথম দফা কোচের আবেদন করে পালে হাওয়া পাননি শাস্ত্রী। তখন খবর ছড়িয়ে পড়ে গাঙ্গুলি না চাওয়াতেই শাস্ত্রী দায়িত্ব পাননি, কুম্বলে পেয়েছেন। দ্বিতীয়বারে এসে জিতেছেন শাস্ত্রীই। তারপরও গাঙ্গুলি-শাস্ত্রী ইস্যু টেনে অনেক কথা হচ্ছিল।

সৌরভ মুখ খুললেন সেসব দেখেই, বল ঠেলে দিলেন অধিনায়কের কোর্টে, ‘বিরাট কোহলি চেয়েছে বলেই রবি শাস্ত্রী ভারতের কোচ হয়েছে। আসলে সে রবির সঙ্গে স্বচ্ছন্দ। আর তাকে কোচ হিসেবে পেয়ে খুশিও। আমি তাদের দুজনকেই অল দ্য বেস্ট বলছি। বিশ্বকাপের আগে তাদের হাতে আর দুবছর সময় রয়েছে। আশা করি, সব ভাল হবে।’

কোহলির ফর্ম নিয়ে কথা বলেছেন গাঙ্গুলি, ‘বিরাট দুর্দান্ত ক্রিকেটার। তার ছন্দে ফেরাটা সময়ের অপেক্ষা।’

বাঙালি বাবু কথা বলেছেন ভারতের শ্রীলঙ্কা সিরিজ নিয়েও, ‘এখানে ভারতই ফেভারিট। শ্রীলঙ্কার চেয়ে ভারত অনেক এগিয়ে থেকে মাঠে নামবে। মনে হয় না ভারতকে কোনও বেগ পেতে হবে। মনে হচ্ছে, বিরাটরা ৩-‌০তে জিতবে সিরিজটা।’

Tags: রবি শাস্ত্রীসৌরভ গাঙ্গুলি
Previous Post

টানা বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগ বুধবারের পরে কমবে

Next Post

ইয়াবায় মৃত্যু, ইয়াবার শাস্তি মৃত্যুদণ্ড

Next Post

ইয়াবায় মৃত্যু, ইয়াবার শাস্তি মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদের

খালেদা জিয়ার ঈদ পরবর্তী আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT