চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগ বুধবারের পরে কমবে

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
4:07 অপরাহ্ন 26, জুলাই 2017
in পরিবেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

গত চারদিনের টানা বৃষ্টিতে জনজীবনে যে দূর্ভোগ তা আজ বুধবারের পরে কিছুটা লাঘব হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ টানা বর্ষণ হচ্ছে। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সমুদ্রবন্দরগুলো থেকেও সরিয়ে নেয়া হয়েছে সতর্কতা সংকেত।

চ্যানেল আই অনলাইনকে আবহওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, মঙ্গলবার রাত থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজধানীতে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবারের পরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে।

টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলজটের মধ্যে যানজটে অতিষ্ট নগরবাসী। সময়মতো স্কুল-কলেজ, অফিস-আদালত ও বিভিন্ন গন্তব্যে পৌঁছতে না পারায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা গেছে রাজধানীবাসিকে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জমেছে হাঁটু পানি।

টানা বৃষ্টিতে জনজীবনে দূর্ভোগ

পানি নিষ্কাষণ ব্যবস্থা ভালো না থাকায় জমে থাকা পানি মাড়িয়েই চলাচল করছেন নগরবাসী। গর্ত-ড্রেন-ম্যানহোলসহ বিভিন্ন স্থানে পথচারীরা পড়ে নয়তো রিক্সা উল্টে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা।

রাজধানীর নিউমার্কেট এলাকার বাসিন্দা খন্দকার মাহফুজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বৃষ্টিতে যে ভোগান্তি তা থেকে মানুষকে রক্ষার একমাত্র উপায় হলো বৃষ্টির দিনগুলোতে অফিস, আদালত, স্কুল, কলেজ সব ছুটি ঘোষণা করা।’

প্রাইভেট কোম্পানিতে কর্মরত সায়মা আলী বলেন, ‘বৃষ্টির দিনে সময়মতো অফিসে পেঁছানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

টানা বৃষ্টিতে জনজীবন দূর্ভোগ

রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, শেওড়াপাড়া, মিরপুর, তেজগাঁও, আজিমপুর,মগবাজার, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, নাখালপাড়া, তেজগাঁও, কাওরানবাজার, ঝিগাতলা, ট্যানারি মোড়, যাত্রাবাড়ি, কুড়িল, ভাটারা এলাকায় রাস্তায় পানি জমে থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে জনগণকে।

রাজধানীর খাল ও ড্রেন থেকে ময়লা সরিয়ে পানি চলাচলের পথ তৈরিতে কাজ করছে সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা। সামনের দিনগুলোতে এ অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ তাদের।

ছবি- রন মাহমুদ ও সাকিব উল ইসলাম

Tags: জনদুর্ভোগবৃষ্টিরাজধানী
Previous Post

ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

Next Post

কোচ কাণ্ডে মুখ খুললেন গাঙ্গুলি

Next Post

কোচ কাণ্ডে মুখ খুললেন গাঙ্গুলি

ইয়াবায় মৃত্যু, ইয়াবার শাস্তি মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT