চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্রে ভাসা হাতি উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 24, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
হাতি উদ্ধার

সমুদ্রে ভেসে যাওয়া হাতি

‘হাতি ঘোড়া গেল তল…’। এই প্রবাদ বাক্যের মতো ঘটনাই ঘটতে যাচ্ছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। সমুদ্রে ডুবতে বসা দুটি হাতি উদ্ধার করেছে দেশটির নৌবাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় চেষ্টার পর গভীর সমুদ্রে প্রাণ বাঁচাতে লড়াই করা হাতি দুটিকে তীরে আনতে সক্ষম হয় তারা।

শ্রীলঙ্কার নৌ বাহিনী জানায়, অগভীর একটি হ্রদ পার হতে গিয়ে স্রোতে ভেসে যায় কম বয়সী হাতি দুটি। উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে যায় তারা। সেসময় প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছিল হাতি দুটি।

ঘোর সংকটে পড়া হাতি দুটি কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছিল। কোন কূল খুঁজে পাচ্ছিল না।তবে সৌভাগ্যক্রমে সেসময় নৌবাহিনীর একটি টহল দল ঘটনাটি দেখে ফেলে। অন্য সদস্যরা মিলে ছোট কয়েকটি জাহাজ, স্পিডবোট, দড়ি নিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়ে।

দীর্ঘক্ষণ চেষ্টার পর দড়ি দিয়ে বেঁধে এবং সঠিক নির্দেশনার মাধ্যমে হাতি দুটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। পরে তাদের জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

শ্রীলঙ্কায় সমুদ্রে হাতি ভেসে যাওয়ার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। দুই সপ্তাহ আগে ভারত মহাসাগরের শ্রীলঙ্কার উপকূল থেকে আট কিলোমিটার দূরে ভেসে যাওয়া একটি হাতিকে উদ্ধার করা হয়।

ছবিতে সেই উদ্ধার অভিযান:

হাতি উদ্ধার
হাতি উদ্ধারে জোর প্রচেষ্টা নৌ সেনাদের

 

হাতি উদ্ধার
উদ্ধার কাজে বেগ পেতে হয় নৌ সেনাদের

 

দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে নিয়ে আসা হয় তীরে

 

হাতি উদ্ধার
অনেক চেষ্টার পর আসে সেই কাঙ্খিত ক্ষণ
Tags: শ্রীলংকাহাতি উদ্ধার
Previous Post

ঢাকার রাস্তাগুলো এখন খুব পরিচিত পরমব্রতর

Next Post

হজের প্রথম ফ্লাইট শুরু

Next Post
হজ ফ্লাইট

হজের প্রথম ফ্লাইট শুরু

ভারি বর্ষণ

ভারি বর্ষণ এবং সাগরের প্রবল জোয়ারে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT