চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার রাস্তাগুলো এখন খুব পরিচিত পরমব্রতর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 24, জুলাই 2017
in বিনোদন
A A
ইউল্যাবে ‘ভযংকর সুন্দর’ ছবির প্রচারণায় পরমব্রত ও অন্যরা

ইউল্যাবে ‘ভযংকর সুন্দর’ ছবির প্রচারণায় পরমব্রত ও অন্যরা

‘পড়ালেখা করার এ জায়গাগুলোতে আসতে ভালো লাগে। প্রধান কারণ হলো, বয়সটা যে বেড়ে যাচ্ছে, সেটা কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া যায়। মনে হয়, আবার ইউনিভার্সিটি কিংবা কলেজ জীবনে ফিরে যাচ্ছি! আর এই জায়গায় এসে যাদেরকে কাছে পাই, তারা আমার মতে বাংলা ছবির সবচেয়ে বড় দর্শক।’ বললেন পরমব্রত চট্টোপাধ্যায়, ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক। অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতে।

পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৪ আগস্ট। তিনি এখন বাংলাদেশে, অংশ নিচ্ছেন ছবির প্রচারণায়। আজ ২৪ জুলাই সোমবার দুপুরে গিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির পরিচালক অনিমেষ আইচ আর অভিনয়শিল্পী ভাবনা ও ফারুক আহমেদ। অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে ইউল্যাব মিডিয়া ক্লাব ও ফিল্ম ক্লাব।

বাংলাদেশের ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা পরমব্রত বললেন এভাবে, ‘আমি ছিলাম ধানমণ্ডিতে। প্রতিদিন যেতে হতো বিএফডিসিতে। ঠিক করলাম, রাতে ফেরার পর ধানমণ্ডি লেক দিয়ে দৌড়ে ফিরব। মাথায় ক্যাপ দিয়ে, কানে হেডফোন গুজে দৌড়াতাম। কিন্তু ঠিকই ভক্তরা আমাকে চিনতে পারত। ছবি ‍তুলে ফেসবুকে পোস্ট করত। একবার মনে হলো, সাইকেলটা চালিয়েও তো নিয়মিত যাওয়া যায়, জ্যামে পড়তে হবে না। ঢাকার রাস্তায় আমি সাইকেলেও চালিয়েছি। এ রাস্তাগুলো এখন আমার খুব পরিচিত।’

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। সহযোগী হিসেবে আছে আরটিভি।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ভাবনা, সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

Tags: পরমব্রত চটোপাধ্যায়
Previous Post

উত্তমকুমারের গ্রাম

Next Post

সমুদ্রে ভাসা হাতি উদ্ধার করল নৌবাহিনী

Next Post
হাতি উদ্ধার

সমুদ্রে ভাসা হাতি উদ্ধার করল নৌবাহিনী

হজ ফ্লাইট

হজের প্রথম ফ্লাইট শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT