চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশের বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 19, জুলাই 2017
in পরিবেশ
A A
বন্যা

সাগরে স্থল নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি শুরু হওয়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিরাজগঞ্জের চৌহালিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ ত্রাণের অভাবে দুঃসহ জীবনযাপন করছে।

দেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রধান নদ-নদীগুলো’র পানি কমতে শুরু করায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছিল। এরইমধ্যে সাগরে স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে।

যমুনা নদীর পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জের চৌহালিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ২০ মিটার অংশ ধসে গেছে। ৪৪টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খাবার আর নিরাপদ পানির সংকটে পানিবন্দি মানুষের দুর্ভোগ কমছে না।

গাইবান্ধায়ও বন্যাকবলিত এলাকায় নিরাপদ পানি ও খাবারের তীব্র সংকট। সাথে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখনো পানিবন্দি দেড় লাখ মানুষ।

জামালপুরে বন্যার পানি কমলেও এখনো পানিবন্দি লক্ষাধিক মানুষ খবার আর নিরাপদ পানির সংকটে রয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ।

স্থল নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

আরও দেখুন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে মৌসুমী সুলতানার ভিডিও রিপোর্টে:

Tags: নিম্নচাপবন্যা
Previous Post

শিশুদের মানবসেতুতে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

Next Post

পল্লবী আর নুহাশ পল্লীতে হবে ‘হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর’

Next Post
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধির পাশে ভক্ত ও স্বজনেরা

পল্লবী আর নুহাশ পল্লীতে হবে ‘হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর’

বিদ্যুৎকেন্দ্র

২ বছরের মধ্যে আরো ৩ হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT